নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পুজোর আনন্দের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে পুড়ে মৃত্যু হল ৮ বছরের শিশু শিল্পী বীর শর্মা। সাইফ আলি খানের আগামী ছবিতে তাঁরই ছোটবেলার চরিত্রে অভিনয় করার কথা ছিল বীরের। তবে সেসব এখন স্বপ্ন। বীরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
সূত্রের খবর , রাজস্থানের কোটার অনন্তপুরা এলাকায়, একটি বহুতল ভবনে আগুনে পুড়ে মারা যায় বীর শর্মা। ওই ঘটনায় তার দাদা শৌর্য শর্মাও আগুনে পুড়ে মারা গেছেন। বহুতলের চতুর্থ তলে থাকে শর্মা পরিবার। বীর অভিনেত্রী রীতা শর্মার ছেলে। রীতা ধারাবাহিক, সিরিজ, বড়পর্দায় অভিনয় করেন। দুর্ঘটনার সময় শুটিংয়ের কাজে মুম্বইয়ে ছিলেন তিনি। বীরের বাবা জিতেন্দ্র শর্মা অফিসের একটি অনুষ্ঠানে বাইরে ছিলেন। এই অবস্থায় শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় বাড়িতে। বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে দরজা ভাঙেন প্রতিবেশীরা। বসার ঘর ভস্মীভূত হয়ে যায়। অন্যান্য ঘরেও পোড়া দাগ রয়েছে। মেঝেয় অচৈতন্য অবস্থায় পড়ে দুই ভাই। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছে বীর সহ তার দাদা। শরীরে পোড়া দাগও রয়েছে। রীতা জিতেন্দ্র তাঁদের সন্তানদের আজীবন বাঁচিয়ে রাখতে বীর ও শৌর্যের চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য , সদ্যপ্রয়াত শিশুশিল্পী বীর পৌরাণিক ধারাবাহিক ‘বীর হনুমান’-এ লক্ষ্মণের ছোটবেলার চরিত্রে করে জনপ্রিয়তা পায়।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের