নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবৈধ ব্যাটিং অ্যাপের প্রচারে যুক্ত তারকাদের পিছনে ফের বলিউড যোগ। এবার নাম জড়াল অভিনেত্রী উর্বশী রাউতেলার। বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় তারকাদের পিছনে আগে থেকেই উঠেপড়ে লেগেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে একাধিক তারকাদের সমন পাঠিয়েছে ইডি। এবার সেই মামলায় যুক্ত হল উর্বশীর নাম। ফের শিরোনামে উঠে এলেন তিনি।
বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য উর্বশীকে সমন পাঠাল ইডি। আগামী ১৬ ই সেপ্টেম্বর অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগে টলি অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন পাঠায় ইডি। প্রায় ৩০ জনের বেশি তারকাদের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ।অভিনেতা-অভিনেত্রীরা এই বেটিং অ্যাপগুলির প্রচার চালিয়ে সেখান থেকে প্রচুর আর্থিক সুবিধা পেয়ে থাকেন বলে অভিযোগ। একই সঙ্গে তদন্তকারী সংস্থার আরও দাবি বেটিং অ্যাপগুলি কয়েক কোটি টাকা অবৈধভাবে উপার্জন করছে।
সাধারণ মানুষেরা এই সমস্ত বেটিং অ্যাপের চক্করে সর্বস্বান্ত হয়েছেন। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ , অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করে টাকা কামিয়েছেন তারকারা। পুজোর আগেই বড়সড় জটিলতার মুখে পড়বেন অভিনেত্রী। উল্লেখ্য , তালিকায় নাম ছিল রানা দাগ্গুবতী, কপিল শর্মা , প্রকাশ রাজ সহ বিজয় দেবারাকোন্ডার মত তারকাদের। শুধু তাই নয় , ক্রিকেটার সুরেশ রায়না সহ শিখর ধাওয়ানকেও ডাক পাঠানো হয় ইডির তরফে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের