নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আন্তর্জাতিক মঞ্চে বিরাট প্রাপ্তি ফারহান আখতারের। ডন ৩ ছবির বিতর্কের মাঝেই নিজেকে ফের যোগ্য বলে প্রমাণ করলেন জাভেদ আখতারের পুত্র। ৭৯ তম BAFTA - র মঞ্চে হলিউডকে রীতিমত টেক্কা দিয়ে সেরার সেরা পুরস্কার জিতে নিলেন ফারহান আখতার। আসলে ফারহান নিজে নয় তার মণিপুরি ছবি ‘বুং’ সেরার তকমা জিতেছে।
সূত্রের খবর , ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত মণিপুরি ছবি বুং। এটি BAFTA - র মঞ্চে বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার সেরা মনোনীত হয়েছে। রবিবার রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে BAFTA-র পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। সেখানেই এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়। ছবির পরিচালনায় ছিলেন লক্ষীপ্রিয়া দেবী।
'বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছিল ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুট্রোপলিস ২’-র মতো হলিউডের মেগা বাজেটের ছবি। তবে তাদের পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার হল মণিপুরী ছবির। বিবাহ বার্ষিকীর দিন নিঃসন্দেহে এটি ফারহানের জীবনের অন্যতম বড় প্রাপ্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারহান আখতার , লক্ষীপ্রিয়া দেবী , রীতেশ সিধওয়ানি। তারা একসঙ্গে পুরস্কার গ্রহণ করলেন।
ফারহানের পরনে ছিল কালো টাক্সিডো। স্ত্রী শিবানি সেজেছিলেন সোনালি গাউনে।
উল্লেখ্য , বুং একটি পারিবারিক ছবি। চিত্রনাট্য অনুযায়ী , বাবা হারিয়ে যাওয়ার পর একাই মায়ের সঙ্গে বেড়ে উঠেছিল ছেলে। কিভাবে হারিয়ে গেল বাবা? কোথায় আছে? এই রহস্যভেদ নিয়েই ছবিটি সাজানো। আদৌ কি সেই মিশনে সফল হবে ছেলে , সেই নিয়েই ছবির মূল প্লট। ছবি মুক্তির পর প্রশংসার ঝড় তো আগেই বয়েছে। তবে এবার পুরস্কার পেয়ে তার ষোলো কলা পূর্ণ হল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা