নিজস্ব প্রতিনিধি , লাস ভেগাস - নিজের ভূমিতে নয় বিদেশের মাটিতে গাঁটছড়া বাঁধলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই লাস ভেগাসে ছুটি কাটাচ্ছিলেন। নিজেও জানতেন না এইভাবে সবটা হয়ে যাবে। তবে , পাঁচ মাসের সম্পর্ককে স্বীকৃতি দিয়েই ফেললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের বেশকিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
সূত্রের খবর , দীর্ঘ ২৮ বছর ধরে পাত্র সুজিত বসু বিদেশে থাকেন। পেশায় টেকনোলজিস্ট। তনুশ্রীকে না জানিয়েই বিয়ের সমস্ত বন্দোবস্ত করে ফেলেন তিনি। অগত্যা তাকেও হ্যাঁ করতেই হয়। তবে এত তাড়াতাড়ি প্রস্তুত ছিলেন না হয়তো। সুজিতের আয়োজন দেখেই বাবা মাকে ভিডিও কলে নিয়ে লাস ভেগাসে বিয়ে সারলেন তনুশ্রী। যার নাম হোয়াইট ওয়েডিং।
হোয়াইট ওয়েডিং হলেও হতে শাখা পলা সহ মাথায় সিঁদুর রাঙাতে ভোলেননি সুজিত। অভিনেত্রীর পরনে ছিল সাদা গাউন। সুজিত ছিলেন সাহেবী পোশাকে। নিজে তৈরী না থাকলেও প্রেমিকের আয়োজনকে না করতে পারেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন তারা। হানিমুনের প্ল্যানও তৈরি করে ফেলেছেন তনুশ্রী। ভাইরাল হওয়া একটি ছবিতে প্রকাশ্যে চুম্বন করতেও দেখা গেছে তাকে।
তনুশ্রীর কাজকে ভীষণই সম্মান করেন সুজিত। গাঁটছড়া বাধার পর অভিনেত্রী জানিয়েছেন "ভেবেছিলাম দেশে ফিরে বিয়ে করব। এত তাড়াতাড়ি সবটা হয়ে যাবে ভাবতেই পারিনি। তবে ভাল লাগছে। মাত্র পাঁচ মাসেই একে অপরের অনেক কাছে চলে এসেছি।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের