নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ১০ মাসের প্রক্রিয়ার পর আরিয়ান থেকে অনয়া হয়েছেন। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে নিজের পরিচিতি তৈরি করেছেন। লিঙ্গ পরিবর্তনের সময় অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন ভারতের প্রাক্তন কোচ সঞ্জয় বঙ্গারের মেয়ে। এবার বিখ্যাত রিয়েলিটি শো ‘বিগ বস'-এ দেখা যাবে অনয়া বঙ্গারকে।
ভারতের প্রাক্তন কোচের অভিযোগ, এক সময় তাঁকে নগ্ন ছবি পাঠাতেন বিভিন্ন ক্রিকেটার। কেউ কেউ কুপ্রস্তাবও দিয়েছেন। তবে সেসব উপেক্ষা করেই নিজেকে ভিন্নরূপে দেখতে চেয়েছেন অনয়া। এবার বিগ বসের মঞ্চে যোগ দিয়ে সেই মাত্রা কিছুটা বাড়িয়ে তুলবেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের মেয়ে।
সমাজমাধ্যমের পরিচিত মুখ হিসেবে অনয়াকে বেছে নেওয়া হয়েছে বিগ বসের মঞ্চে। আগামী ২৪ অগস্ট থেকে শুরু হতে চলেছে বিগ বস। সঞ্চালনায় সালমান খান। নির্মাতাদের মতে, অনয়া যোগ দিলে কিছুটা অন্য স্বাদ পাবে বিগ বসপ্রেমী মানুষেরা।
লিঙ্গ পরিবর্তনের ফলে ক্রিকেট থেকে নির্বাসিত অনয়া। বাবার মতোই ক্রিকেটার হতে চেয়েছিলেন। খেলেছেন মুম্বইয়ের ইসলাম জিমখানার হয়ে। লিঙ্গ পরিবর্তনের আগে লেস্টারশায়ারের হিঙ্কলি ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন। তবে ভিন্ন জগৎ বেছে নিয়েছেন তিনি। রিয়েলিটি শোয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন অনয়া।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের