নিজস্ব প্রতিনিধি , তামিলনাড়ু - কারুর সমাবেশে পদপিষ্ট হওয়ার ঘটনা এখনও থিত হয়নি। ৬ জন শিশু সহ ৪১ জনের মৃত্যুর ঘটনায় অনেকেই থালাপতি বিজয়কে দোষারোপ করেছেন। অনেকে আবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাবেশে স্বাভাবিকের থেকে অনেকবেশি লোক জমায়েত হওয়ায় এই বিরাট দুর্ঘটনা ঘটে। সকলেই বিজয়ের টানে ছুটে আসে সেখানে। ঠিক এই কারণেই বিজয়ের দিকে আঙুল তোলা হয়। তবে সহকর্মীর পাশে দাঁড়ালেন অভিনেতা অজিত কুমার।
অজিত বললেন, "আমি কাউকে ছোট করার চেষ্টা করছি না। তবে আমি বলছি, আজ তামিলনাড়ুতে এই পদদলিত হওয়ার কারণে এত কিছু ঘটছে। আমার মতে বিজয় এই ঘটনার জন্য একা দায়ী নয়; আমরা সকলেই এর জন্য দায়ী। আমার মনে হয় মিডিয়ারও এতে ভূমিকা আছে। আজ আমার মনে হয় আমরা এমন একটি সমাজে পরিণত হয়েছি যেখানে ভিড় জমাতে, নিজেদের ভিড় দেখানোর জন্য সকলেই অনেক বেশি ব্যস্ত। এই সবের অবসান ঘটাতে হবে। এইসমস্ত অযথা ভিড় বন্ধ করতে হবে।"
অজিতের মতে ভালোবাসা প্রকাশ করার কিছু নির্দিষ্ট উপায় আছে। তিনি আরও বলেন, "ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়ার জন্য অনেক মানুষ ভিড় করে, কিন্তু সেখানে এসব ঘটতে দেখা যায় না, তাই না? কেন এটা শুধু থিয়েটারেই ঘটছে? কেন এটা শুধু সেলিব্রিটি, চলচ্চিত্র ব্যক্তিত্বদের সাথেই ঘটছে? ঠিক এইসব কারণে সারা বিশ্বে সমগ্র চলচ্চিত্র শিল্পকে অনেকসময় ছোট করে দেখানো হয়। আমরা অবশ্যই ভালোবাসা চাই এর জন্যই আমরা কঠোর পরিশ্রম করি। তবে আবারও বলছি ভালোবাসা প্রকাশ করার কিছু উপায় আছে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের