নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ৩০০০০ লোকের অনুমতি থাকলে সেখানে ভিড় করে ৫০০০০। বিজয়ের ভাষণের সময় পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে পরে যে হাতের নাগালের বাইরে চলে যায়। অবশেষে শিশু সহ মৃত্যু হয় ৩৯ জনের। একসময় বক্তৃতা বন্ধ করতে বাধ্য হয় তামিল অভিনেতা।
সূত্রের খবর , সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। কিন্তু অভিযোগ, প্রায় ছ’ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছোন বিজয়। ততক্ষণে ভিড় লাগামছাড়া হয়ে গিয়েছে। শিশুরা গরমে অসুস্থ হতে শুরু করে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ পদপিষ্টের ঘটনাটি ঘটে। একেবারে হূলস্থূল পড়ে যায়।ঘটনার পরে বিজয় জনসভা থেকে চেন্নাই বিমানবন্দরের উদ্দেশে বেরিয়ে যান।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দক্ষিণী জগতের অন্যতম দুই শ্রেষ্ঠ অভিনেতা কমল হাসান , রজনীকান্ত। রজনীকান্ত নিজের সোশ্যাল মিডিয়ায় বলেছেন , "এতগুলো নিষ্পাপ মানুষের প্রাণনাশের ঘটনায় আমার মনে গভীর বিষাদ তৈরি করেছে। যাঁরা নিজের প্রিয়জনকে হারিয়েছেন আমি সেইসব পরিবারের প্রতি সমব্যথী।"
কমল হাসান নিজের সোশ্যাল মিডিয়ায় বলেছেন , "এই মর্মান্তিক দুর্ঘটনা ভিতর থেকে নাড়া দিয়ে গিয়েছে আমাকে। আমি একেবারেই ভাবতে পারছিনা।ওখানে দমবদ্ধ হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন সেই সব পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি তামিলনাড়ু সরকারের কাছে অনুরোধ করব, সবাইকে উদ্ধার করে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করুন।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের