নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ের কাছে দেশের বিভিন্ন প্রান্তে চলা ছাত্র যুব আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। রূপা স্পষ্ট জানান, আন্দোলন সম্পর্কে তিনি কোনও খবরই পড়েননি বা খোঁজ রাখেননি। তাই এই বিষয়ে মতামত দেওয়া তার পক্ষে সম্ভব নয়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রূপা বলেন, অনেকেই মনে করেন ক্যামেরার সামনে থাকা মানুষ সব বিষয়ে জানেন। কিন্তু তার কথায়, তা সবসময় সত্যি নয়। তিনি বলেন, যেমন তিনি খেলাধুলা দেখেন না, সেই বিষয়ে মন্তব্যও করেন না, তেমনই ছাত্র আন্দোলনের বিষয়েও তিনি এক লাইন খবর পড়েননি। তাই এ নিয়ে বক্তব্য রাখা ঠিক হবে না বলেই মনে করেন তিনি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিক্ষাব্যবস্থার সংস্কার, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং বিভিন্ন দাবিকে সামনে রেখে দেশের নানা প্রান্তে ছাত্র-যুবদের আন্দোলন চলছে। দিল্লিতে সংসদ অভিযানের সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনাও সামনে এসেছে। আন্দোলনের জেরে একাধিক শহরেও প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে পড়েছে।

এই আন্দোলনের সঙ্গেই যুক্ত হয়ে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। পরে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ অনশনের ফলে তার ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও জানা গেছে । অন্যদিকে, রূপা গঙ্গোপাধ্যায় ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। অভিনয়ের দিক থেকে তাকে শেষ দেখা গিয়েছে দেব অভিনীত রঘু ডাকাত ছবিতে। তাঁর শেষ টেলিভিশন ধারাবাহিক ছিল মেয়েবেলা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের