নিজস্ব প্রতিনিধি, মুম্বই - শুরু থেকেই বিতর্কের পর বিতর্ক। শুধু ধুরন্ধর ২ নয় প্রথম পর্ব নিয়েও রাজনৈতিক ডামাডোল কম হয়নি। এবার গান নিয়ে গেরোয় এই ছবি। কিছুদিন আগে পরিচালক আদিত্য ধরকে চোর বলে কটাক্ষ করেন সন্তোষ কুমার। এবার বিস্ফোরক অভিযোগ আনল ট্রিমূর্তি ফিল্মস। দেড় হাজার কোটির গণ্ডি পেরোতেই সমস্যার সম্মুখীন ধুরন্ধর ছবির নির্মাতারা।
ধুরন্ধর ছবিতে ৮০ -৯০ এর দশকের একাধিক গান ব্যবহার করা হয়েছে। যদিও রিমেক নিয়ে কোনো নিন্দে নয় বরং ছবির দৃশ্যের সঙ্গে সাযুজ্য রেখে ব্যবহৃত হওয়া গানগুলি ভীষণই বাহবা পেয়েছে দর্শক মহলের কাছে। এবার ‘ধুরন্ধর ২’-এর ‘ওয়ে ওয়ে’ গানটি নিয়ে আইনি বিপাকে নির্মাতারা। খবর, আদিত্য ধরের প্রযোজনা সংস্থা বিসিক্সটিটু (B62) স্টুডিওর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিমূর্তি ফিল্মস। অভিযোগ অনুমতি ছাড়াই গানটি ব্যবহার করা হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছে অভিযোগকারী প্রযোজনা সংস্থা।
১৯৮৯ সালে রাজীব রাই পরিচালিত ‘ত্রিদেব’ ছবির ‘ওয়ে ওয়ে’ গানটি এখনও দর্শকদের মনে বিশেষ জায়গা করে আছে। গানের দৃশ্যায়নে ছিলেন নাসিরুদ্দিন শাহ ও সোনাম। এখনও গানটি শুনলেই কোমর দোলান অনেকে। সেই গানটি ধুরন্ধর ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে রিমেক হিসেবে ব্যবহার করা হয়। এরপরই বেজায় চটেছে ‘ত্রিদেব’ ছবির প্রযোজনা সংস্থা ত্রিমূর্তি ফিল্মস। সংশ্লিষ্ট সংস্থার অভিযোগ, "গানটি ব্যবহার করার আগে আমাদের তরফে কোনও অনুমতিই নেওয়া হয়নি। এই গানের স্বত্ব পুরোপুরি আমাদের। তাই অনুমতি ব্যতীত গানটি ব্যবহার করে ‘ধুরন্ধর’ নির্মাতারা কপিরাইট আইন লঙ্ঘন করেছেন।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের