নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ায় দুঃসংবাদ। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। একাধিক শারীরিক সমস্যার চিকিৎসা করানো হয় তার। অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহু তারকারা।
সূত্রের খবর , সম্প্রতি গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল অভিনেত্রীর। সেই সময় অতিরিক্ত রক্তচাপ ও হৃদযন্ত্রে কিছু সমস্যা দেখা দেয়। তাই অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছিল। আচমকা মাথা ঘুরে ঘরে পড়ে যান। মস্তিষ্কে আঘাত পান। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর অভিনেত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় বর্ষীয়ান অভিনেত্রীর। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে জটিল অস্ত্রোপচারও হয়। মাঝে ফের কিডনির সমস্যাও দেখা গিয়েছে। তবে শুক্রবার রাতে আর শেষরক্ষা হয়নি।
উল্লেখ্য , সম্প্রতি একের পর এক ছবিতে কাজ করেছেন। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ সহ অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ‘বেলা’ই তাঁর অভিনীত শেষ ছবি। একাধিক জনপ্রিয় নাটকও পরিচালনা করেছেন। যার মধ্যে ‘গওহরজান’ বহু প্রশংশিত। প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী ভদ্রা বসু।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের