নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রবিবার সকালে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেত্রী প্রিয়া মারাঠে। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৮ বছর। প্রিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। শেষরক্ষা হল না। মুম্বইয়ের মীরা রোডের বাড়িতেই প্রয়াত হন প্রিয়া। সুশান্ত সিংহ রাজপুত অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-তে অভিনয় করেছেন প্রিয়া। হিন্দি সহ মারাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন। ‘পবিত্র রিশতা’ ছাড়াও ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরণ’, ‘ভাগে রে মন’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
শেষ একটি মারাঠি ধারাবাহিকেই কাজ করেছেন। ২০২৪ সালের জুন মাসে শেষ হয় ওই ধারাবাহিকের কাজ। গত ১১ ই আগষ্ট সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন তিনি। স্বামী শান্তনু মোঘের সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি ভাগ করে নিয়েছিলেন। প্রিয়ার মৃত্যুতে ভীষণই শোকস্তব্ধ তার অনুরাগীরা। সকলেই অত্যন্ত হৃদয়বিদারক হয়েই তার আত্মার চিরশান্তি কামনা করেছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের