নিজস্ব প্রতিনিধি , সিঙ্গাপুর - বিনোদন জগতে বিরাট নক্ষত্র পতন। সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে বিরাট দুর্ঘটনার মুখে পড়েন গায়ক। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৫২ বছর। জুবিনের আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে।
সূত্রের খবর , সিঙ্গাপুর পুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসকদের তৎপরতায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে নিয়ে আসা হয়। তাঁকে নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। দুঃসংবাদ পেয়ে দ্রুত সিঙ্গাপুরে পাড়ি দিচ্ছেন তাঁর স্ত্রী।
শুক্রবার থেকে শুরু হতে চলেছে নর্থইস্ট ফেস্টিভ্যাল। সেখানে সুরের জাদুতে মাতানোর কথা ছিল জুবিনের। তবে সমুদ্রে প্যারা গ্লাইডিংয়ের সময় জ্ঞান হারান গায়ক। হাজার হাজার দর্শক সহ বিশ্বজুড়ে তাঁর অনুরাগীদের শেষমেষ কাঁদিয়ে চলে গেলেন জুবিন। সঙ্গীত জগতে তাঁর অবদান হয়তো কখনোই পূরণ করা সম্ভব নয়। তাই এটা শুধু ব্যক্তিগত নয় , এটা গোটা টলিউড সহ বলিউডের ক্ষতি।
জ়ুবিনের মৃত্যুর খবর পেয়ে প্রাক্তন রাজ্যসভা সাংসদ রিপুন বোরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আমাদের সংস্কৃতির প্রতীক জ়ুবিন গর্গের অকাল প্রয়াণে গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর কণ্ঠ, সঙ্গীত ও অদম্য মনোভাব অসম সহ এই রাজ্যের বাইরের বিভিন্ন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর পরিবার, ভক্ত এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শান্তিতে বিশ্রাম নাও কিংবদন্তি।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের