নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহুদিন ধরেই ক্যান্সার ও বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। শেষ বয়সে এসে অভিনয় করলেও কম কষ্ট পোয়াতে হয়নি তাঁকে। এবার না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
‘গীতা এলএলবি’ ধারাবাহিকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। শুটিংয়ের এর সময়েই জানিয়েছিলেন তাঁর শরীরের অবস্থা মোটেই ভাল নয়। মাসে ২০ হাজার টাকার ওষুধ খেতেন। সাড়ে চার হাজার টাকা খরচ হত ইনজেকশনে। অসুস্থতা নিয়েই রোজ দমদম থেকে সোনারপুরে শুটিং সেটে যেতেন।
বাড়িতে পরিচারিকার সঙ্গে থাকতেন অভিনেত্রী। বহু অভিনেতা বাসন্তী দেবীর কাছে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। স্নেহাশিস চক্রবর্তীও এক সময়ে সাহায্য করেছিলেন তাঁকে। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক সহায়তার অনুরোধ করেছিলেন।
বাসন্তী দেবীর প্রয়াণে ভীষণই ভেঙে পড়েছেন তাঁর গৃহসহায়িকা। অঝোরে কাঁদতে শুরু করেন। তিনি বলেছেন, "দীর্ঘ ছ'মাস মাস ধরে অসুস্থ ছিলেন। তবে নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি। হঠাৎই না ফেরার দেশে পাড়ি দিলেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।"
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের