নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একের পর এক নক্ষত্র পতন হচ্ছে বিনোদন জগতে। এবার আরও এক অভিনেতা পাড়ি দিলেন না ফেরার দেশে। প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
সূত্রের খবর , শ্বাসকষ্টের সমস্যায় গত ১৫ই অগস্ট হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ১৭ই অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হল না। সোমবার, ১১ টা ৩৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬২ বছর।
নিয়ম অনুযায়ী, মৃত্যুর চার ঘণ্টা পরে অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। আপাতত হাসপাতালেই রয়েছে অভিনেতার নিথর দেহ। এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর মা।
সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেতা । ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, 'চপার' , ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক হিসেবে বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিলেন। চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি এখনও ভুলতে পারেনি টলিপাড়া।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তবে হারতে হয়েছিল তাঁকে। এরপর ২০২১ সালে তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপি থেকে পদত্যাগ করেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের