নিজস্ব প্রতিনিধি , ভুবনেশ্বর - সঙ্গীত জগতে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিজিৎ মজুমদার। রবিবার সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।গায়কের প্রয়াণে ওড়িশার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন। অনুরাগীরাও তার আত্মার শান্তি কামনা করেছেন।
সূত্রের খবর , গত বছরের ৪ ঠা সেপ্টেম্বর, হাইপারটেনশন, হাইপো থাইরয়েড, ক্রনিক লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছিলেন , কখনও তিনি চিকিৎসা সাড়া দিতেন। আবার কখনও কখনও তাঁর শারীরিক অবস্থার অবনতি হত। শনিবার রাত থেকেই লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন তিনি। তবে আর শেষরক্ষা হল না।
উল্লেখ্য , ১৯৯১ সালে ওড়িশার সঙ্গীত জগতে অভিষেক অভিজিৎ মজুমদারের। ২০০০ সাল থেকে একের পর এক গান, সুরের মাধ্যমে পরিচিতি পেতে থাকেন। কমপক্ষে ৭০০-এর বেশি গান লেখেন তিনি। পগলু নামক একটি ছবিতে শেষ কাজ করেন। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি।
এছাড়াও, 'লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’, ‘সুন্দরগড় কা সলমন খান’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন। সঙ্গীতশিল্পী হিসেবে বেশ শক্ত ছিল তার জমি। তবে আচমকাই সবটা থেমে যাওয়ায় শোকস্তব্ধ ওড়িশার সঙ্গীত জগৎ।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের