নিজস্ব প্রতিনিধি , অসম - শুক্রবার সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউড তথা টলিউডের বিশিষ্ট সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতে। রাজনৈতিক মহলের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ। দু'দিন বাদে শেষবারের মত গুয়াহাটিতে ফিরলেন ঘরের ছেলে।
রবিবার সকালে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে আসে জুবিনের মরদেহ। যন্ত্রণা বুকে নিয়ে তাঁকে নিতে আসেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ সহ বহু অনুরাগী। বিমানবন্দরে উঠল 'জয় জুবিনদা' ধনী। পথে নেমে পড়েন হাজার হাজার মানুষ। প্রিয় গায়ককে শেষ দেখা দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন বহু অনুরাগী।

বিশেষভাবে ফুল দিয়ে সাজানো গাড়িতে আনা হয় প্রয়াত গায়ককে। তাঁর গাড়ির সামনে বসে কাঁদতে শুরু করেন স্ত্রী গরিমা। শুধু তাই নয়, ৮৫ বছরের বৃদ্ধ বাবার চোখের জল যেন দেখা যাচ্ছিল না এদিন। হাউহাউ করে কাঁদতে থাকেন তিনি। ভাবতেও পারেননি ছেলেকে এইভাবে দেখতে হবে। গায়কের দেহ প্রথমে তাঁর কাহিলিপাড়ার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে অপেক্ষা করতে থাকে।

জুবিনের শেষযাত্রার শুরুতে জ়ুবিনের প্রিয় হুডখোলা জিপ। এই গাড়িতে চেপে তিনি বেশির ভাগ অনুষ্ঠানে যেতেন। কোনো যাত্রী নেই। বদলে গাড়িতে ফুল দিয়ে সাজানো তাঁর বিশাল আকারের প্রতিকৃতি। গায়কের শেষযাত্রার সঙ্গী ছিলেন তাঁর প্রিয় বাদ্যযন্ত্রীরা। যাঁরা বছরের পর বছর ধরে নানা অনুষ্ঠানে তাঁকে সঙ্গ দিয়েছেন। ছিলেন অসমের ডিজিপি হরমিত সিংহ। গায়কের শেষযাত্রায় উপস্থিত ছিলেন গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহান্ত। যিনি নিজে উপচে পড়া ভিড় সামাল দেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের