6a3e71afe0b54_priyanka_chopra_cannes_1782356201916_1782356206385_3e19fc52-9caf-4370-a54b-338ee841256d
জুন ২৬, ২০২৬ রাত ০৮:৪৫ IST

বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে ছোট করা হয়েছিল , চরম অভিজ্ঞতা শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

নিজস্ব প্রতিনিধি, মুম্বই - বলিউড থেকে হলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত কান লায়ন্স সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অভিনয়জীবনের শুরুর দিকের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। তিনি জানান, চিকিৎসক পরিবারের মেয়ে হওয়ায় চলচ্চিত্র জগতের নিয়মকানুন সম্পর্কে তার বা তার পরিবারের কোনও ধারণাই ছিল না। একজন বহিরাগত হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে তাকে একাধিক বাধার মুখে পড়তে হয়েছিল।

সেই অভিজ্ঞতার প্রসঙ্গ টেনেই প্রিয়াঙ্কা জানান, একসময় তাকে বলা হয়েছিল ভারতীয় সিনেমা কখনও বিশ্বব্যাপী জনপ্রিয় হতে পারবে না। কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল ভাষার বাধাকে। তার কথায়, তখন এমন ধারণা ছিল যে ভারতীয় চলচ্চিত্র কেবল ভারতীয় দর্শকদের জন্যই তৈরি হয়। হিন্দি, তেলুগু, মারাঠি বা অন্য ভারতীয় ভাষার ছবি আন্তর্জাতিক দর্শক বুঝবে না বলেই মনে করা হত। তবে সময়ের সঙ্গে সেই ধারণা যে সম্পূর্ণ বদলে গিয়েছে, সেটাও স্পষ্ট করে দেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কার বক্তব্যের সঙ্গে বাস্তব ছবিরও মিল রয়েছে। পঞ্চাশের দশক থেকেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা থাকলেও, ২০০০ সালের পর আন্তর্জাতিক বাজারে ভারতীয় ছবির সাফল্য নতুন মাত্রা পায়। প্রথমে প্রবাসী ভারতীয়দের মাধ্যমে এবং পরে অ-ভারতীয় দর্শকদের মধ্যেও ভারতীয় সিনেমার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। 'মুথু', 'দঙ্গল', 'সিক্রেট সুপারস্টার' এবং 'আরআরআর'-এর মতো ছবি চীন, যুক্তরাষ্ট্র, জাপান-সহ একাধিক দেশে বিপুল সাফল্য অর্জন করে, যা ভারতীয় সিনেমার বৈশ্বিক গ্রহণযোগ্যতার প্রমাণ।

উল্লেখ্য, ২০০০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হওয়ার পর একই বছরে মিস ওয়ার্ল্ডের মুকুট জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৩ সালে অক্ষয় কুমারের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশের পর তিনি দ্রুত প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন। ২০১৫ সালে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হলিউডে পা রাখেন এবং 'কোয়ান্টিকো', 'বেওয়াচ', 'দ্য ম্যাট্রিক্স: রিসারেকশনস' ও 'সিটাডেল'এর মতো প্রজেক্টে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান। এরপর 'হেডস অব স্টেট' ও 'দ্য ব্লাফ'-এ মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে। দীর্ঘ প্রায় এক দশক পর তিনি আবার ভারতীয় সিনেমায় ফিরছেন এস. এস. রাজামৌলির বহুল প্রতীক্ষিত সাই-ফাই ছবি 'বারাণসী'-র মাধ্যমে, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

আরও পড়ুন

বাবার শেষ শিক্ষাই আজ সাইনার সবচেয়ে বড় শক্তি! লাজুর অভিনয়ে মুগ্ধ দর্শক
আগস্ট ০৩, ২০২৬

এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন

মন্দিরে গোপন বিয়ে, উর্মিলা-রামগোপাল বর্মাকে নিয়ে বিস্ফোরক দাবি সাংবাদিকের!
আগস্ট ০৩, ২০২৬

প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন

অশালীন ছবি থেকে হুমকির ভয়েস নোট! আতঙ্কে অভিনেত্রী চাঁদনি সাহা
আগস্ট ০৩, ২০২৬

চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন

কাজ পেতে শরীরের দাম চেয়েছিল! কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন আকাঙ্ক্ষা
আগস্ট ০৩, ২০২৬

মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান

প্রাক্তন প্রেমিকার স্বামীকে চুমু কুশলের! গওহরের এক মন্তব্যেই ভাইরাল মুহূর্ত
আগস্ট ০২, ২০২৬

রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।

অমিতাভ পারেন, আমরা কেন পারব না নিরামিষ বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা!
আগস্ট ০২, ২০২৬

মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা

সাই পল্লবীকে নিশানা, সীতার সাজে কঙ্গনার পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা

ক্রাশকে সামনে পেয়েও সেলফি মিস! সাই পল্লবীর জন্য আবেগে ভাসলেন আরাত্রিকা
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা

প্রেম বয়স মানে না, শুধু বাড়ায় বুকের ধুকপুক! অপরাজিতার পোস্টে মুগ্ধ নেটপাড়া
আগস্ট ০১, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।

ফরাহকে উঁচু গলায় জবাব রামের! ভাইরাল ভিডিয়ো ঘিরে দর্শকদের ক্ষোভ
আগস্ট ০১, ২০২৬

রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান

ঘরের মেয়েকে ঠিক ভাবে শাসন করুন , কিশোরীকে নিয়ে বিতর্কিত পোস্ট কঙ্গনার
আগস্ট ০১, ২০২৬

তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন

স্বামীর আচরণে বিতর্ক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন গৌতমী! শ্রেয়ার জবাবে চমক
জুলাই ৩১, ২০২৬

 রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে

রামায়ণ নাকি টেলি সিরিয়াল, লারা দত্তের লুক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল !
জুলাই ৩১, ২০২৬

নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে

মোদি বিষ্ণুর অবতার , পা ধুয়ে জল পান করতে চান সুদেশ বেরি
জুলাই ৩১, ২০২৬

বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

রাজনীতিই কি ভাঙবে বাবা-ছেলের সম্পর্ক , চমকে দিল উইঙ্কল-টুইঙ্কলের টিজার
জুলাই ৩১, ২০২৬

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে 

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের