নিজস্ব প্রতিনিধি , হরিয়ানা - নতুন গান নিয়ে বিতর্কের শেষ নেই। হরিয়ানা মহিলা কমিশন আদা জল খেয়ে বাদশার পেছনে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় বাদশাকে নিয়ে চলছে তুমুল কটাক্ষ। এই বিতর্কের মাঝেই এবার বিয়ের ছবি প্রকাশ্যে আসল বাদশার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি নিয়ে বিতর্কিত গায়কের বিয়ের জল্পনা তুঙ্গে।
২০২০ সালে বিবাহবিচ্ছেদের পরে শোনা গিয়েছিল র্যাপার বাদশা আবার সম্পর্কে জড়িয়েছেন পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির সঙ্গে। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গেই বাদশার বিয়ের ছবি প্রকাশ্যে। তারা ঘটা করে সম্পর্কের কথা ঘোষণা করেছেন এমন নয় তবে ইশার মা পুনম রিকির ভাগ করা ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের সাজে বাদশা - ইশা।
ভিডিওতে দেখা যাচ্ছে , অগ্নিসাক্ষী রেখে মালাবদল সারছেন গায়ক। যদিও বাদশা তাঁর সমাজমাধ্যমে বিয়ের কোনও ছবি বা ভিডিও ভাগ করেননি। যে ছবি ছড়িয়েছে সেখানে বাদশা ও ঈশাকে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে , বেশ কিছুদিন আগেই বিয়ে করেছেন তারা। ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের মুখে বাদশা। অনেকের মতে , বিতর্ক ধামাচাপা দিতে এই পরিকল্পনা করে এই ছবি প্রকাশ করেছেন গায়ক।
উল্লেখ্য , এক ফিল্মি পার্টিতে প্রথম দেখা তাঁদের। আর প্রথম দেখাতেই নাকি একে অপরের প্রতি প্রতি আকর্ষণ অনুভব করেন। এরপরই সম্পর্ককে স্বীকৃতি দেবেন বলে ঠিক করেন। দু'জনের মধ্যে অনেক মিল আছে বলে জানিয়েছিলেন বাদশার এক বন্ধু। তবুও কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তারা। কেউ বলেছেন , চুপিসারে বিয়ে করেছিলেন আগেই। এই বিতর্ক ধামাচাপা দিতে এবার সকলকে বিভ্রান্ত করতে এই পরিকল্পনা গায়কের।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের