নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কল্কি ২ ছবিতে দীপিকা পাড়ুকোনের অভিনয় নিয়ে বহু বিতর্ক হয়েছে। ৮ ঘণ্টা কাজের দাবি তোলার পরেই ছবি থেকে সরতে হয়েছে দীপিকাকে। এবার সেইসব বিতর্ক সরিয়ে শুরু হল কল্কি ২ ছবির শুটিং। এই ছবির সুবাদে প্রায় চার দশক বাদে পর্দায় মুখোমুখি হতে চলেছেন অমিতাভ বচ্চন ও কমল হাসান।
প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের প্রস্তাব নাকচের গুঞ্জনও উঠেছিল ছবিতে। বলাবাহুল্য , ২০২৫ সালে এই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। তবে এবার শুটিং শুরু করলেন পরিচালক নাগ অশ্বীন। হায়দ্রাবাদে শুরু হয়েছে ছবির শুটিং। সেট থেকে ছবির বেশকিছু অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ছবিতে অমিতাভকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র অশ্বত্থামার লুকে। প্রথমভাগের মতোই সিক্যুয়েলের সাজপোশাক। দ্রোণাচার্যপুত্রের অবতারে অমিতাভকে দেখা গেল কমল হাসানের সঙ্গে সৌজন্য বিনিময়ে ব্যস্ত। তখনও মেকআপ শুরু হয়নি কমলের। দক্ষিণী অভিনেতার পরনে নিল শার্ট।চোখে আবার সানগ্লাস।
অমিতাভকে দেখে জড়িয়ে না ধরে থাকতে পারলেন না কমল হাসান। সিনিয়রের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ভীষণই উপভোগ করলেন তিনি। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে দক্ষিণী অভিনেতা লিখলেন , "দি গ্রেট কমল হাসানের সঙ্গে দেখা। ‘গিরাফতার’-এর পর ফের একসঙ্গে কাজ করব আমরা।" দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে চলচ্চিত্রপ্রেমীরা।
উল্লেখ্য , পরিচালক নাগ অশ্বীনের চিত্রনাট্য অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। সুমতীর গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। বিষ্ণুর সেই অবতারকে রক্ষা করার জন্য হাজার হাজার বছর ধরে পৃথিবীতে অপেক্ষা করছেন অশ্বত্থামা। প্রথম পর্বেও একসঙ্গে অভিনয় করেছিলেন দুই তারকা। তবে কোনো কারণে এক ফ্রেমে দেখা যায়নি। তবে এবার সেই স্বপ্নপূরণ হতে চলেছে অনুরাগীদের। দুই জগতের দুই বর্ষীয়ান তারকার দ্বৈরথ দেখতে অধীর আগ্রহে দর্শকরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের