নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যক্তিগত জীবন নিয়ে কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন ‘প্রেতকথা’ খ্যাত ইনফ্লুয়েন্সার গৌরব তপাদার। নানা বিতর্কের কারণে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে সমালোচনা। এই পরিস্থিতির মধ্যেই তার পরিবারে এসেছে বড় সুখবর। গৌরব ও তার স্ত্রী প্রিয়াঙ্কার কোল জুড়ে এসেছে এক কন্যাসন্তান।

ইনস্টাগ্রাম একটি পেজের মাধ্যমে প্রথম এই সুখবর প্রকাশ্যে আসে। সেখানে জানানো হয়, গৌরব ও প্রিয়াঙ্কার ঘরে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়েছে। খবর প্রকাশের পর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন নতুন বাবা মাকে। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, মা ও নবজাতক শিশু দুজনেই সুস্থ আছেন।

কয়েকদিন আগে গৌরব ও প্রিয়াঙ্কা ফেসবুক লাইভে এসে সকলের কাছে মানবিক হওয়ার আবেদন জানিয়েছেন। সেই সময় প্রিয়াঙ্কার গর্ভাবস্থার শেষ সময় চলছিল। চলমান বিতর্কের কারণে মানসিক চাপ বাড়ছিল বলে তারা জানান। তাই অযথা কটাক্ষ না করার অনুরোধও করেছেন।

এই বিতর্কের শুরু হয় প্রিয়াঙ্কার একটি ফেসবুক পোস্টকে ঘিরে। এরপর গৌরবের প্রাক্তন কিছু পুরনো চ্যাট প্রকাশ করেন। সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। পরে গৌরব নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চান। এখন নতুন অতিথির আগমনের পর তাদের জীবনে শান্তি ফিরবে কি না, সেটাই জানার বিষয়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের