নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সম্পর্কের বাস্তব দিক নিয়ে ফের স্পষ্ট অবস্থান জানালেন অভিনেত্রী জিনাত আমান। তাঁর মতে, শুধুমাত্র ভালোবাসার আবেগের উপর ভর করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়ানোর আগে একে অপরকে কাছ থেকে জানার সুযোগ থাকা প্রয়োজন। সেই কারণেই তিনি বিয়ের আগে লিভ-ইন সম্পর্ককে ইতিবাচকভাবে দেখার পরামর্শ দিয়েছেন।

জিনাত আমানের মতে, একসঙ্গে থাকলেই দুজন মানুষের চিন্তাভাবনা, অভ্যাস ও জীবনযাপনের মিল কতটা, তা বোঝা সম্ভব। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত ও দায়িত্ব ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার মানসিকতাও তখন স্পষ্ট হয়ে ওঠে। তাই বিয়ের আগে বাস্তব জীবনে একে অপরকে ভালোভাবে জানার সুযোগ থাকা প্রয়োজন।

অভিনেত্রীর মতে , বিবাহিত জীবন শুরু করার আগে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা আলোচনা হওয়া দরকার। সংসার, অর্থনৈতিক দায়িত্ব এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা উচিত। এমনকি সন্তান লালনপালন ও ব্যক্তিগত লক্ষ্য নিয়েও দুই সঙ্গীর মতামত একে অপরের সঙ্গে কতটা মেলে, তা আগেই জানা দরকার। এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা থাকলে ভবিষ্যতে অপ্রয়োজনীয় মতবিরোধ অনেকটাই কমবে।

তিনি আরও মনে করেন, শুধুমাত্র প্রেমের অনুভূতি চিরকাল একই রকম থাকে না। সময়ের সঙ্গে সম্পর্কের ধরন বদলায়। আর সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতিও প্রয়োজন। তাই সাময়িক আবেগে ভেসে কিছু করা উচিত নয়। বরং দীর্ঘমেয়াদি বোঝাপড়া ও পারস্পরিক সম্মানকেই সফল সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেছেন জিনাত আমান।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের