নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সদ্য বিজয় দেবারাকোন্ডার সঙ্গে চারহাত এক হয়েছে রশ্মিকা মন্দানার। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা কম নয়। বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগৎ ছাড়াও বিজয়ের সঙ্গে সম্পর্কের জেরে চর্চার তুঙ্গে অভিনেত্রী। বিয়ের পর রিশেপসনের আয়োজনও শুরু করে দিয়েছেন তারা। এরই মাঝে কিং কোহলির রেকর্ড ভাঙলেন রশ্মিকা মন্দানা। সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ছাপিয়ে গেলেন তিনি।
বর্তমানে সোশাল মিডিয়ায় ২৭৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে কিং কোহলির। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের ছবি ইনস্টা পেজে পোস্ট করেন বিরাট। সেই পোস্টে লাইক পড়েছিল ২২.৯ মিলিয়ন, অর্থাৎ প্রায় ২ কোটি ৩০ লক্ষ। এতদিন অবধি একজন এশিয়ান সেলিব্রিটি হিসেবে সবচেয়ে বেশি ‘লাইকড’ পোস্টটি ছিল তাঁর ঝুলিতেই। এবার তা ছাপিয়ে গেলেন অভিনেত্রী।
গত ২৬শে ফেব্রুয়ারি বিয়ের ছবি পোস্ট করেন রশ্মিকা। স্বামীকে প্রশংসায় ভরিয়েও দিয়েছিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই সেই পোস্টটিকে ‘লাইক’ করেছে ২৩.৫ মিলিয়ন মানুষ। অর্থাৎ প্রায় সাড়ে ২৩ কোটি। এরপর আরও লাইক আসা বাকি। তাই স্বাভাবিকভাবেই বিরাটের রেকর্ড ভাঙলেন রশ্মিকা। এরপর এখন অনুরাগীদের নজর তাদের রিশেপসন পার্টির দিকে।
উল্লেখ্য , গীত গোবিন্দম ছবির মাধ্যমেই পরিচয় দুজনের। এরপর ধীরে ধীরে প্রেম সম্পর্ক গড়ে ওঠে তাদের। প্রায় সাত আট বছর প্রেম করে সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন তারা। ২০২০ সালের নভেম্বর মাসে তাকে ন্যাশনাল ক্রাশ অফ ইন্ডিয়ার আখ্যা দেন অনুরাগীরা। এবার বিরাটের রেকর্ড ভাঙায় অনেকেই বলছেন , দম আছে অভিনেত্রীর। আবার অনেকের মন্তব্য , অন্যতম সেরা তারকা জুটির পোস্টে এই লাইক তো আসবেই।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের