নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী কয়েকমাস ফের ধুরন্ধর ঝড়ে কাবু থাকবেন চলচ্চিত্রপ্রেমীরা। কারণ প্রথম পর্বের থেকেও ধামাকা নিয়ে আসতে চলেছেন রণবীর সিং।এবার ট্রেলার মুক্তির পর প্রকাশ্যে এল ছবির নতুন রেকর্ড। শনিবার প্রকাশ্যে আসে ছবির ট্রেলার। এরপরই ফের ঝড় তুললেন রনবীর সিং। ফের বক্স অফিস কাঁপাতে চলেছেন তিনি , অগ্রিম বুকিং দেখে একথা নিশ্চিত।
সূত্রের খবর , ঝড়ের গতিতে টিকিট ক্রয় শুরু হয়েছে ছবির। একদিনে এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৮৭,৮১০টি। অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরই প্রতি ঘণ্টায় এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫০০টি। আরও জানা যাচ্ছে যে, বুকিং শুরু হওয়ার দু’ঘণ্টার মধ্যে প্রায় ৪ কোটির ব্যবসা করে ফেলেছে রণবীরের ‘ধুরন্ধর ২’।
ছবির সিক্যুয়েল মুক্তি পাবে মোট পাঁচটি ভাষায়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম। এর মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে হিন্দি ভার্সনের টিকিট। যার পরিমাণ মোট ৭ কোটি টাকা। অন্যদিকে তেলুগুর টিকিট বিক্রি হয়েছে ৫ লক্ষ টাকায়। তামিল ভার্সনের টিকিট বিক্রি হয়েছে মোট ৪ লক্ষ টাকায়। এছাড়াও মালয়লম ও কন্নড় ভার্সনের টিকিট বিক্রি হয়েছে এযথাক্রমে ২৭০০০ ও ২৮০০০ টাকায়। আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ধুরন্ধর ছবির দ্বিতীয় পর্ব।
উল্লেখ্য , ট্রেলারে দেখানো হয়েছে , পাক মুলুকের এক চরিত্রকে ভারত নিয়ে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায়। অজিত ডোভালের অবতারে শ্যেন দৃষ্টিতে কীভাবে সেই পরিস্থিতি সামাল দেন আর মাধবন, যিনি আদতে হামজা আলির কারিগর? সেই ঝলকও ফুটে উঠল ট্রেলারে। তুখর অ্যাকশন অবতারে নজর কাড়লেন রণবীর। ফের নজর কাড়তে চলেছেন সঞ্জয় দত্ত। একথা বুঝতে বাকি নেই কারোর। একের পর অ্যাকশন দৃশ্যে কাঁপিয়ে দিয়েছেন রণবীর।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের