নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন সঙ্গীতের অপেক্ষায় থাকা অনুরাগীদের মনে আলোড়ন তুলল BLACKPINK। সাম্প্রতিক ঘোষণায় জানা গিয়েছে, জনপ্রিয় কেপপ গার্ল গ্রুপটি তাদের তৃতীয় মিনি অ্যালবাম ‘Deadline’ শীঘ্রই প্রকাশ করতে চলেছে। খবর সামনে আসতেই ভক্তমহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

YG Entertainment-এর ব্যানারে ২০১৬ সালে আত্মপ্রকাশ করে BLACKPINK। গ্রুপের চার সদস্য—জিসু , জেনি ,রোজে , লিসা। আত্মপ্রকাশের পর থেকেই তারা কেবল কোরিয়াতেই নয়, আন্তর্জাতিক সঙ্গীত দুনিয়াতেও ঝড় তুলেছে। ফ্যাশন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রভাব সব মিলিয়ে BLACKPINK আজ একটি গ্লোবাল আইকন।
BLACKPINK-এর গানে মূলত K-pop, EDM, হিপ-হপ ও পপ—এই ঘরানাগুলোর মিশ্রণ দেখা যায়। তাদের গানের লিরিক্সে থাকে আত্মবিশ্বাস, নারীশক্তি, ভালোবাসা ও ব্রেক-আপের অনুভূতি। BLACKPINK-এর ম্যানেজমেন্ট সংস্থা YG Entertainment আনুষ্ঠানিকভাবে এই মিনি অ্যালবামের ঘোষণা করেছে। অ্যালবামে অল্প কয়েকটি গান থাকছে। ঘোষণার পর ট্যুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে।
সংস্থার ঘোষণায় জানানো হয়েছে, ‘Deadline’ অ্যালবামের মাধ্যমে BLACKPINK-এর সঙ্গীতে নতুন রূপ, নতুন ভাবনা তুলে ধরা হবে। তবে ভক্তদের একাংশের মত, দীর্ঘ বিরতির পর মিনি অ্যালবামের বদলে একটি সম্পূর্ণ অ্যালবামই বেশি প্রত্যাশিত ছিল। সেই দাবি ঘিরেই এখন আলোচনা জোরদার।অনেকেই নতুন গান নিয়ে উচ্ছ্বসিত, আবার অনেকে পূর্ণাঙ্গ অ্যালবামের আশা ভেঙে হতাশ।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের