নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড অভিনেত্রী আর প্রযোজক দিয়া মির্জার কেরিয়ারে আসতে চলেছে গুরুত্বপূর্ণ সময়। তার অভিনীত চারটি প্রজেক্ট ইতিমধ্যেই তৈরি এবং খুব শীঘ্রই দর্শকদের সামনে আসতে চলেছে। শুধু অভিনয় নয়, এই বছর দিয়া লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন।

চারটি ভিন্নধর্মী গল্পে কাজ করেছেন তিনি, যেগুলি ইতিমধ্যেই শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এই প্রজেক্টগুলির মধ্যে রয়েছে বড় পর্দার ছবি আর ওয়েব সিরিজ। যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সানি দেওল, অক্ষয় খান্না, তিলোত্তমা শোম, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং জিমি শেরগিলের মতো বিখ্যাত অভিনেতারা।

একটি ছবির নাম ইক্কিস যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি দুটি ওয়েব সিরিজ সহ আরও একটি আনটাইটেলড সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মন দিয়েছেন দিয়া। তার প্রোডাকশন হাউস ওয়ান ইন্ডিয়া স্টোরিজের ব্যানারে একাধিক কাজ চলছে। একই সঙ্গে তিনি শিশুদের জন্য লেখা নিজের বই প্রকাশের প্রস্তুতিও নিচ্ছেন।

দিয়া মির্জা জানিয়েছেন, "এই বছরটার জন্য আমি সত্যিই অপেক্ষায় আছি। আমার চারটি অসাধারণ গল্প ইতিমধ্যেই তৈরি, যেগুলি মুক্তির জন্য প্রস্তুত। মানসিক শান্তির দিকে এখন বেশি মনোযোগ দিচ্ছি। আমার চার বছরের ছেলে অব্যানের জন্য আরও বেশি সময় দিতে চাই। পরিবার ও কাজ দুটোর মধ্যেই ব্যালেন্স করে চলতে চাই এখন।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের