নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রঙিন দুনিয়া থেকে হঠাৎই গায়েব অনুষ্কা শর্মা। তবে বিরাটের সঙ্গে মাঠে মাঝেমধ্যেই দেখা যায় তাকে। অনেকের মতে , বিরাটকে বিয়ের পর সেইভাবে আর কাজ করার ইচ্ছেপ্রকাশ করেননি অভিনেত্রী। এই জীবনটাই বেশ উপভোগ করছেন। তবে এবার ৮ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন বিরাট-পত্নী। যা শুনে ইতিমধ্যেই আনন্দে উচ্ছ্বসিত অনুরাগীরা।
সূত্রের খবর , বড় পর্দায় ফিরলেও নাকি বলিউড নয় , দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন অনুষ্কা। পরিচালক অ্যাটলির তেলুগু ছবি AA22XA6 ছবিতে দেখা যেতে পারে অভিনেত্রীকে। এই ছবিতেই ফের কাজে ফেরার কথা দীপিকারও। দুই নায়িকাই অ্যাটলির হাত ধরে কামব্যাক করতে চলেছেন। কল্পবিজ্ঞান ঘরানার ছবিতে এই প্রথমবার কাজ করতে চলেছেন অনুষ্কা।
নায়কের চরিত্রে থাকবেন আল্লু অর্জুন। চিত্রনাট্য অনুযায়ী নাকি একাধিক চরিত্রে দেখা যাবে তাকে। নায়িকাদের মধ্যে দীপিকা , অনুষ্কা ছাড়াও রয়েছেন জাহ্নবী কাপুর , রশ্মিকা মন্দানা। এই প্রথম সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ছবিতে কাজ করতে চলেছেন অনুষ্কা। আল্লু অর্জুনের জন্মদিনের দিনই নাকি ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও সবটাই এখনও গুঞ্জন। অনুষ্কা বা অ্যাটলি কেউই এখনও মুখ খোলেননি। হয়তো সবটাই চমক হিসেবে রাখতে চাইছেন দক্ষিণী পরিচালক।
উল্লেখ্য , ২০১৮ সালে শেষবার শাহরুখের সঙ্গে জিরো ছবিতে কাজ করেছিলেন অনুষ্কা। এরপর ২০২২ সালে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। ঝুলনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। ওই ছবির প্রযোজকও ছিলেন তিনি। তবে সে ছবির কাজ এখনও অসম্পূর্ণ। তাই এখনও অনুষ্কাকে বড় পর্দায় দেখতে মুখিয়ে তার অনুরাগীরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের