নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দূরপাল্লার ট্রেনের খাবার নিয়ে সর্বদাই চর্চা থাকে তুঙ্গে। নিম্নমানের খাবার তো বটেই উল্টে সেই খাবারে নোংরা পাওয়া নিয়ে এর আগে সরব হয়েছেন অনেকেই। এবার সেই চিত্র দেখা গেল বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে এখন চর্চা তুঙ্গে। ঘটনায় IRCTC এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রেল কর্তৃপক্ষ।
সূত্রের খবর , গত ১৫ মার্চ পাটনা-টাটানগর বন্দে ভারতের এক যাত্রীর খাবারে জীবন্ত কৃমি পেয়েছেন বলে অভিযোগ। সেই ভিডিও সামনে আসতেই এবার বিরাট শোরগোল। ঘটনায় ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজমসহ সংশ্লিষ্ট খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। IRCTC-কে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয় , খাবার সরবরাহকারী সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এমনকি তাদের সঙ্গে চুক্তি বাতিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , এক যাত্রী ট্রেনের কর্মীকে দেখাচ্ছেন যে তার খাবারে জীবন্ত কৃমি রয়েছে। কর্মী প্রথমে বিষয়টি অস্বীকার করে বলেন, সেটি নাকি 'কেশর'। যাত্রী তখন দইয়ের কাপটি দেখিয়ে জিজ্ঞাসা করেন, ভিতরে কিছু দেখা যাচ্ছে কি না। কর্মী বলেন, তিনি কিছু অস্বাভাবিক দেখছেন না। ঘটনায় অনেকেই অবাক হয়ে যান। আবার অনেকেই হেসে ফেলেন।এরপর ওই যাত্রী তার পুরো খাবারের ট্রে দেখান। যেখানে কৃমিগুলি ছড়িয়ে পড়েছিল। তিনি প্রশ্ন তোলেন, কেউ যদি এই ধরনের খাবার খায়, তাহলে কী হতে পারে। গোটা ঘটনাটি ভাইরাল হওয়ায় নজর এড়ায়নি রেল কর্তৃপক্ষের।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের