6a2195dfd72fd_IMG_20260604_204056
জুন ০৪, ২০২৬ রাত ০৯:২৬ IST

বন্ধ সিঙ্গলস্ক্রিন হল ফের চালু হোক, নতুন সরকারের কাছে আর্জি যীশু সেনগুপ্তর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা -  রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরছেন টলিউডের শিল্পীরা। এবার বাংলার চলচ্চিত্র শিল্পের উন্নয়নের স্বার্থে বন্ধ হয়ে যাওয়া সিঙ্গলস্ক্রিন সিনেমা হলগুলি পুনরায় চালু করার আবেদন জানালেন অভিনেতা যীশু সেনগুপ্ত।
সম্প্রতি পরিচালক অভিষেক চৌবের পরিচালনায় নির্মিত এবং করিশ্মা কাপুর অভিনীত ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এর প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যীশু। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সরকারের কাছে আমার একটাই আবেদন, বন্ধ হয়ে যাওয়া সিঙ্গলস্ক্রিন হলগুলি যেন আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়।”


অভিনেতার বক্তব্য, একসময় পশ্চিমবঙ্গে প্রায় ৭০০ থেকে ৮০০টি সিঙ্গলস্ক্রিন প্রেক্ষাগৃহ ছিল। কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমে ১০০-রও নিচে নেমে এসেছে। এর ফলে বাংলা চলচ্চিত্রের ব্যবসা এবং দর্শকসংখ্যা—উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব পড়ছে।


এছাড়াও টলিউডে তথাকথিত ‘ব্যান কালচার’ প্রসঙ্গে যীশু সেনগুপ্ত বলেন, অতীতেও বহু শিল্পী ও কলাকুশলী বিভিন্ন সময়ে নানা ধরনের চাপের মুখে পড়েছেন। তবে অতীতের তিক্ততা ভুলে শিল্পের স্বার্থে একটি সুস্থ, স্বচ্ছ এবং ইতিবাচক পরিবেশ গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা