নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - একটানা বৃষ্টির জেরে পঞ্জাবের একাধিক গ্রাম জলের তলায়। বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে স্থানীয় মানুষ। ঘরবাড়ি সহ সর্বস্ব হারিয়েছেন বাসিন্দারা। এমতাবস্থায় , বিরাট উদ্যোগ নিলেন দিলজিৎ দোসাঞ্ঝ, এমি ভির্ক ও সোনম বাজওয়ার। বন্যা কবলিত একাধিক গ্রামের দত্তক নিলেন তারা।
সূত্রের খবর , বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে তিন পাঞ্জাবী তারকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত মানুষদের দিকে। অমৃতসরের প্রায় ১০টি গ্রাম দত্তক নিয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ। খাবার, জল, প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন জরুরি পরিষেবার দায়িত্ব নিয়েছেন তিনি। অন্যদিকে এমি ভির্ক বন্যা কবলিত ২০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। সোনম বাজওয়া তাঁর অনুরাগীদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেন।
বন্যা কবলিত পঞ্জাবের উদ্দেশ্যে উদ্বেগ প্রকাশ করে এমি লিখেছেন, "বন্যায় যারা সবকিছু হারিয়েছেন তাঁদের পাশে দাঁড়ান। তাঁদের জীবনে আবার সবকিছু আগের মতো করে তুলতে চেষ্টা করুন।" উল্লেখ্য , এমি ভির্ক ও সোনম বাজওয়ার ছবি ‘নিক্কা জৈলদার ৪’ মুক্তি এই বন্যা পরিস্থিতির জেরেই স্থগিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ছবি মুক্তি পাবে না।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের