নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে।পহেলগাঁও বর্ষপূর্তির আগে ভারতে একের পর এক নাশকতার ছক কষছে পাকিস্তান। এরই মাঝে আগামী ১০-১৯ শে এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে বৈশাখী উদযাপন। যার উদ্দেশ্যে ২৮০০-র বেশি ভারতীয় তীর্থযাত্রীদের ভিসা মঞ্জুর করল পাকিস্তান।
সূত্রের খবর , নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশন ভারতীয় শিখ তীর্থযাত্রীদের এই ছাড়পত্র দিয়েছে। ১০ দিনের বৈশাখী তীর্থযাত্রার সময়, ভক্তরা আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে যাবেন। এরপর হাসান আবদালের গুরুদ্বার পাঞ্জা সাহেব, গুরুদুয়ারা নানকানা সাহিব (গুরু নানকের জন্মস্থান) ও গুরুদ্বারা কর্তারপুর সাহিব (গুরু নানকের শেষ বিশ্রামস্থল) সহ গুরুত্বপূর্ণ শিখ মন্দিরগুলি পরিদর্শন করবেন।
পাঞ্জাব থেকে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি ১,৭৬৩ জন তীর্থযাত্রীর একটি দল পাঠাবে। এসজিপিসি-র সচিব বলবিন্দর সিং কাহালওয়ান জানিয়েছেন , পাকিস্তান হাই কমিশনে ১,৭৯৫টি পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে ১,৭৬৩ জন আবেদনকারীকে ভিসা দেওয়া হলেও ৩২ জনের আবেদন খারিজ করা হয়েছে।
এসপিজিসির তীর্থযাত্রীরা আগামী ১০ ই এপ্রিল অমৃতসর থেকে যাত্রা শুরু করবে। লাহোর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্জা সাহিবের প্রধান বৈশাখী অনুষ্ঠানে যোগদান ও অন্যান্য ঐতিহাসিক গুরুদ্বার পরিদর্শন শেষে ১৯ শে এপ্রিল ফিরে আসবে। তীর্থযাত্রীদের ৯ ই এপ্রিল নির্দিষ্ট কর্মঘণ্টার মধ্যে এসজিপিসি কার্যালয় থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠান উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে ভারতে নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচ বলেন, "তীর্থযাত্রীদের পাকিস্তানে অবস্থান পরিপূর্ণ ও আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ হোক, আমরা এই কামনা করি। এই সফরটি আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতি ও বোঝাপড়া প্রসারে পাকিস্তানের অবিচল অঙ্গীকারের একটি স্বীকৃতি।"
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের