69f4293ab4a6d_IMG_20260501_094541
মে ০১, ২০২৬ দুপুর ০১:২৬ IST

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব! দেশজুড়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধত্ব করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।

শাস্ত্রমতে বুদ্ধপূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ একটা দিন। এই দিন করা যে কোনও কাজ খুবই শুভ ফল বয়ে আনে। মনে করা হয় পূর্ণিমায় যেহেতু আকাশে চাঁদ সম্পূর্ণ থাকে তাই মনের যে কোনও ইচ্ছা এই দিন পূরণ করা যায়।

১৯৫০ সালে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত বিশ্ব বৌদ্ধ সংঘের প্রথম সম্মেলন ভেসাককে বিভিন্ন বৌদ্ধ দেশের মধ্যে বুদ্ধের জন্মদিন হিসেবে উদযাপনের সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে প্রণীত করেছিল। ভেসাক দিবসে, বিশ্বের সকল বৌদ্ধ ঐতিহ্যের অনুসারীরা গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণ করে : বুদ্ধের জন্ম,জ্ঞান অর্জন, মৃত্যুর দিন। ভারতে বৈশাখ পূর্ণিমার দিনকে বুদ্ধ জয়ন্তী দিবস হিসাবেও চিহ্নিত করা হয়েছে এবং এটি ঐতিহ্যগতভাবে বুদ্ধের জন্মদিন হিসাবে গ্রহণ করা হয়েছে।

২০০০ সালে জাতিসংঘ ( UN ) আন্তর্জাতিকভাবে ভেসাক দিবসটি তার সদর দফতর, অন্যান্য অফিসে পালন করার প্রস্তাব গ্রহণ করে।

বুদ্ধ পূর্ণিমার দিনে পালনীয় বিশেষ কাজ :-

১. মন্দিরে পূজা ও প্রার্থনা - বৌদ্ধরা ভোরবেলা বিহারে বা মন্দিরে গিয়ে বুদ্ধের প্রতি ফুল, মোমবাতি ও ধূপ নিবেদন করেন এবং ত্রিগুণ ( বুদ্ধ, ধর্ম, সঙ্ঘ ) প্রার্থনা করেন।

  ২. দান-ধ্যান - এদিন দরিদ্র বা দুঃস্থদের।  অন্ন, বস্ত্র বা অর্থ দান করা অত্যন্ত পূর্ণের কাজ বলে মনে করা হয়।

৩. নিরামিষ আহার - এই দিনে সাধারণত অহিংসার প্রতীক হিসেবে নিরামিষ খাবার গ্রহণ করা ভালো।

 ৪. ক্ষীর বা পায়েস ভোগ - এদিন অনেকেই পায়েস বা ক্ষীর রান্না করে বুদ্ধদেবকে ভোগ হিসেবে নিবেদন করেন।

ভারত থেকে বৌদ্ধধর্মের বিস্তারের সঙ্গে এটি অনেক বিদেশী সংস্কৃতির সঙ্গে মিশেছে ফলে ভেসাকে বিশ্বব্যাপী বিভিন্নভাবে উদযাপিত হয়।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...