নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র – বুধবার সাতসকালে বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। জরুরি অবতরণের সময় ভেঙে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর প্রাইভেট বিমান। বৃহস্পতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে অজিত পওয়ারের।
সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ বারামতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে শরদ পাওয়ারের ভাইপো অজিত পওয়ারের। সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
উল্লেখ্য, মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। বুধবার বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের প্রচার ছিল তাঁর। সেই জন্য এদিন সকালে মুম্বই থেকে নিজের প্রাইভেট বিমানে করে বারামতির উদ্দেশ্যে রওনা দেন অজিত পওয়ার। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন কর্মী ও নিরাপত্তা রক্ষী।
ল্যান্ডিংয়ের সময়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে। তখনই জরুরি অবতরণ করার চেষ্টা করেন পাইলট। কিন্তু সকাল পৌনে ৯ টা নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অজিত পাওয়ারের বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজিত পওয়ার সহ ৫ জনকে। কিন্তু শেষরক্ষা হয়নি।
অজিত পওয়ার সহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ। রাজনৈতিক জীবন বারামতি থেকেই শুরু করেছিলেন অজিত পওয়ার। আর শেষ হল সেই বারামতিতেই। সাংসদ, বিধায়ক সমস্ত পদ তিনি পেয়েছেন বারামতি থেকে। বারামতির আসন থেকে জিতেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে বসেছিলেন অজিত পওয়ার।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের