নিজস্ব প্রতিনিধি, কলকাতা - শহরের অন্যতম ব্যস্ত এলাকা কৈখালী-হলদিরাম চত্বর। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই জল জমে চরম ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মধ্যে। এবার সেই জলজট সমস্যার সমাধানে উদ্যোগী হলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সূত্রের খবর, বর্ষার আগে কৈখালী-হলদিরাম এলাকায় যাতে জল না জমে, তার জন্য সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী তিন দিনের মধ্যে হলদিরাম মোড়ে নতুন ম্যানহোল তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি কেএমডিএ, আরভিএনএল এবং হিডকোকে সমন্বয় রেখে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ভবিষ্যতে কোনও অবস্থাতেই ম্যানহোল পরিষ্কারের কাজে শ্রমিকদের সরাসরি নামানো যাবে না। তার পরিবর্তে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বহু ম্যানহোল ঢেকে তার উপরে পেভার ব্লক বসিয়ে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে কোথায় ম্যানহোল রয়েছে, তা চিহ্নিত করাই কঠিন হয়ে পড়েছে। এর ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে।

মন্ত্রী আরও জানান, এলাকার ব্রিজের নীচের কালভার্ট এবং জলনিকাশি ব্যবস্থাও দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—বর্ষাকালে জলজট থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া এবং দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা