নিজ্যেস প্রতিনিধি , দিল্লী - বিয়ের আসরেই ভেঙে গেল বহুদিনের সম্পর্ক। বরযাত্রীর এক সদস্যের দারা কনের বাড়ির পোষা কুকুরকে আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তুমুল বিবাদ। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ বছরের তনু কেশরওয়ানি এবং ২৫ বছরের সুমিত কেশরওয়ানির প্রেমের সম্পর্ক আগে থেকেই পরিবারের জানা ছিল। একসময় বাড়ি থেকে পালিয়ে কানপুরে বিয়েও করেছিলেন তারা। পরবর্তীতে পরিবারের সম্মতিতে ফতেহপুরের খাগা এলাকার একটি গেস্ট হাউসে সামাজিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। আশীর্বাদের পর বরপক্ষের তরফে কনেকে গয়নাও তুলে দেওয়া হয়েছিল।
ঠিক সেই সময় অনুষ্ঠানস্থলের ভিড়, আলো এবং শব্দে ভয় পেয়ে তনুর পোষা কুকুরটি ক্রমাগত চিৎকার করতে থাকে। অভিযোগ, এতে বিরক্ত হয়ে বরযাত্রীদের এক সদস্য কুকুরটিকে লাথি মারেন। ঘটনাটি দেখে কনের পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অল্প সময়ের মধ্যেই সংঘর্ষে লাঠি ও চেয়ারও ব্যবহার করা হয়।

সংঘর্ষে ৫-৮ জন আহত হন, তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। পুলিশ পৌঁছালেও কোনও পক্ষই আপসে রাজি না হওয়ায় কনের সিদ্ধান্তে বিয়ে ভেঙে যায়। পরে দুই পরিবারই আদান-প্রদান করা উপহার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কনের সিদ্ধান্তকে সমর্থন করেছেন, আবার কেউ এটিকে অতিরিক্ত কঠোর বলে মনে করছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের