নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বুধবার অর্থাৎ, এপ্রিলের প্রথম দিন থেকে দেশজুড়ে শুরু জনগণনা। সেনসাস ২০২৭-এর প্রথম ধাপ হবে সম্পূর্ণ ডিজিটালভাবে। সঙ্গে থাকবে ‘সেলফ-এনিউমারেশনে’র সুযোগ। স্বাধীনতার পর এটা অষ্টম জনগণনা।
প্রথম ধাপে কাজ শুরু হচ্ছে ৮ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। সেগুলি হল - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিম। এরপর পর্যায়ক্রমে বাকি রাজ্যগুলোতে জনগণনা চলবে। ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রথম ধাপে ‘হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং অপারেশনস’।
প্রথম পর্যায়ে ঘরবাড়ির অবস্থা, বাসিন্দার সংখ্যা, দম্পতির সংখ্যা, পরিবারের প্রধানের নাম, লিঙ্গ, সামাজিক শ্রেণি, খাদ্যাভ্যাস, যানবাহন ও অন্যান্য সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। যদি কোনও নাগরিক চান নিজের তথ্য নিজেই জমা দেবেন, তাহলে তা ‘এসই পোর্টালে’ জমা দিতে পারবেন। ১৬ টি ভাষায় তথ্য জমা দেওয়া যাবে।
১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে সেলফ-এনিউমারেশনের সুযোগ। আগামী ১৬ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত প্রথম ধাপ চলবে নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিল ও দিল্লি ক্যান্টনমেন্টে। জনগণনার এই প্রক্রিয়ায় কাজ করবেন প্রায় ৩০ লক্ষ কর্মী। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হবে দ্বিতীয় ধাপ ‘পপুলেশন এনিউমারেশন’।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের