নিজস্ব প্রতিনিধি , রায়পুর - দেশজুর মাওবাদীদের ঘাঁটি উড়িয়ে দিতে তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন। এবার ছত্তিশগড়ের জঙ্গলে চলল স্পেশাল অপারেশন। এনকাউন্টারে মৃত্যু হল শীর্ষ মাওবাদী নেতা রুপির। স্বামী মারা গেছিলেন গতবছর। তিনিও ছিলেন মাওবাদী নেতা। এবার পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল আরও এক শীর্ষ মাও নেত্রী। ঘটনাটিকে বিশেষ সাফল্য হিসেবে দেখছে প্রশাসন।
সূত্রের খবর , এর আগেও একাধিক মাওবাদী আন্দোলনের ডেরা ছিল ছত্তিশগড়ের কাঙ্কের জেলার ওই জঙ্গল। পুলিশের কাছে গোপন খবর আসার পরেই বিশেষ টিম নিয়ে সেখানে অভিযান চালানো হয়। জঙ্গলে ঢুকতেই শুরু হয় গুলির লড়াই। গুলি পাল্টা গুলিতে একসময় খতম হয় রুপি। যদিও প্রথমে বোঝা যায়নি। পরে তার দেহ শনাক্ত করা হয়। রুপি ছিলেন বস্তারে শেষ জীবিত তেলুগু মাওবাদীদের মধ্যে অন্যতম।
পুলিশের তরফে জানানো হয়েছে , রুপির স্বামী ২০২৫ সালে পুলিশের এনকাউন্টারে নিহত হন। এরপর থেকেই রুপির খোঁজে তল্লাশি চালায় পুলিশ। বারংবার তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। তবুও কোনো লাভ হয়নি। বারবার গা ঢাকা দিয়েছিলেন। দূর থেকেই আন্দোলন চালানোর বিষয়ে অনড় থাকেন। তবে শেষমেশ স্বামীর মত পুলিশের গুলিতেই নিহত হন।
বস্তার অঞ্চলের পুলিশ কর্তা সুন্দররাজ পট্টিঙ্গাম বলেছেন, "সরকার ধারাবাহিকভাবে মাওবাদীদের আত্মসমর্পণ ও নিজেদের জীবন পুনর্গঠনের সুযোগ দিয়ে আসছে। অনেকেই সেই পথ বেছে নিয়েছেন। অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছেন। কিন্তু যারা সহিংসতার পথেই অটল রয়েছেন, তাঁদের পরিণতিও হচ্ছে একই। ভবিষ্যতেও সুযোগ দেওয়া হবে। না বেছে নিলে এমন পরিণতি হবে।"
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের