নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ছোট থেকে বড় সবকিছুই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে পছন্দ করেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত। এবার শোকপ্রকাশ করে আবেগপ্রবণ বার্তা দিলেন বিগ বি। তার মতে আশাজির আত্মা সকলের মধ্যে চিরকাল থাকবে।
বিগ বি তার ভ্লগ অ্যাকাউন্টে লিখেছেন , “অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। একটি গোটা যুগ , এক অবিশ্বাস্য , এক অভূতপূর্ব, বিস্ময়কর, অসাধারণ ব্যক্তিত্ব গতকালই হারিয়ে গেলেন।কিংবদন্তিতুল্য আশা ভোঁসলে জি আমাদের ছেড়ে চলে গেছেন।"
এরপর বর্ষীয়ান অভিনেতা আরও লেখেন , "প্রতিটি গানে প্রাণ সঞ্চার করার বহুমুখী প্রতিভা স্বর্গে চলে গেছেন।আমাদের জন্য রেখে গেছেন চিরন্তন সঙ্গীতের এক বিশাল বিশ্বকোষ। দেহটি আমাদের ছেড়ে চলে গেছে ঠিকই কিন্তু তাঁর আত্মা চিরকাল আমাদের মাঝে থাকবে। তাঁর কণ্ঠ , সেই আত্মা, চিরকাল অমর হয়ে থাকবে।"
উল্লেখ্য , মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন আশা ভোঁসলে। তার অসুস্থতার কথা স্বীকার করেছিলেন গায়িকার নাতনি। রবিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গায়িকার। যা নিশ্চিত করেন ছেলে আনন্দ ভোঁসলে। দেশের বিভিন্ন ভাষায় গান গেয়ে বহু সম্মানীয় পুরস্কার অর্জন করেছেন আশা ভোঁসলে। সঙ্গীত জগতকে এককথায় হাতের মুঠোয় রেখেছিলেন। গায়িকার প্রয়াণে ভীষণই শোকস্তব্ধ বিনোদন জগৎ সহ রাজনৈতিক মহল , ক্রীড়াবিশ্ব। সোমবার শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে গায়িকার।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের