নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত কয়েকদিন ধরেই অভিনেত্রীর তারা সুতারিয়াকে নিয়ে তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়। প্রেমিক বীর পাহারিয়ার সামনে এপি ঢিলনকে হালকা চুম্বন করায় মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। এরই মাঝে প্রকাশ্যে এল টক্সিক ছবিতে তারা সুতারিয়ার প্রথম ঝলক। শনিবার প্রকাশিত টক্সিক ছবির পোস্টারে তারাকে শক্তিশালী ও সাহসী অবতারে দেখানো হয়েছে।
ছবির পুরো নাম 'টক্সিক - আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস'। KGF-খ্যাত দক্ষিণী অভিনেতা যশ ছবির সহ প্রযোজনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “তারা সুতারিয়াকে রেবেক্কা চরিত্রে পরিচয় করিয়ে দিচ্ছি। বড়দের জন্য একটি বিষাক্ত রূপকথা।” একটি প্রেস নোটে তার চরিত্রটিকে আরও বর্ণনা করা হয়েছে যে , "তার জন্মগত অধিকারের ক্ষমতা রেবেকাকে বন্দুক ধারণ করায়।"
পোস্টারে, তারা সুতারিয়াকে স্ট্র্যাপলেস গাউন, লেইস গ্লাভস , বিশাল ও ভিনটেজ স্টাইলের চুল পরে দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের সাথে ফ্রেমে একটি বন্দুক ধরে আছে। তারার এই লুক রেবেকাকে একজন সাহসী চরিত্র হিসেবে উপস্থাপন করেছে। ইতিমধ্যেই পোস্টারটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারার এই লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার একাংশ।
টক্সিক একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা ছবি। ছবির পরিচালনায় গীতু মোহনদাস। ছবির চিত্রনাট্য লিখেছেন অভিনেতা যশ। এটি ভেঙ্কট কে নারায়ণ ও যশ তাদের কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের ব্যানারে প্রযোজনা করেছেন। ছবিতে অভিনয় করেছেন যশ, নয়নতারা, কিয়ারা আদভানি , তারা সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ারের মত তারকারা।
২০১৮ সাল থেকে এই ছবির আনুষ্ঠানিক কাজ চলেছে। টক্সিক ঘোষিত হয় ২০২৩ সালে। তবে ২০২৪ সাল থেকে ছবির মূল শুটিংয়ের কাজ শুরু হয়। এটি একইসঙ্গে কন্নড় ও ইংরেজিতে শুটিং করা হয়। আগামী ১৯শে মার্চ অন্যান্য দক্ষিণ ভারতীয় ভাষাসহ হিন্দিতে মুক্তি পাবে টক্সিক।
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির মুখে অক্ষয় কুমারের বহুল আলোচিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এ বছর প্রথম জন্মদিন উদ্যাপন করলেন ‘তলপতি’ বিজয়। ৫২ বছরে পা দেওয়া এই অভিনেতা-রাজনীতিবিদকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নানা প্রান্তের অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন।
পাকিস্তানে একসময় নিষিদ্ধ হওয়া একটি বহুল আলোচিত নাটকের কাহিনি এবার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক রাজকুমার সন্তোষী।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধতা বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মেলানোর বার্তা সেতারবাদকের
বিহারের বেলসান্ড গ্রামে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতার দাদা
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল