নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দক্ষিণী সুপারস্টার মোহনলাল। জীবনে প্রায় ৩৫০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দক্ষিণী জগতের অন্যতম সেরা তারকা তিনি। শুধু দক্ষিণেই নয় বলিউডেও তাকে পছন্দ করেন বহু অভিনেতা অভিনেত্রী। তার অভিনয়ের মধ্যে যে বৈচিত্র্য আছে তা সত্যিই প্রশংসনীয়। এবার বিশেষ উপাধিতে ভূষিত হতে চলেছেন মোহনলাল।
শনিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ২০২৩ সালের দাদাসাহেব পুরস্কার প্রাপক হিসেবে মোহনলালের নাম ঘোষণা করেছে৷ ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মানে তাকে ভূষিত করা হবে আগামী ২৩ শে সেপ্টেম্বর। ৭১ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে এই বিশেষ সম্মান পাবেন তিনি।
খবর প্রকাশ্যে আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোহনলালের প্রতি অভিনন্দন-বার্তা পাঠান।সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, "শ্রী মোহনলাল জী শ্রেষ্ঠত্ব ও বহুমুখী প্রতিভার প্রতীক। কয়েক দশক ধরে তার সমৃদ্ধ কাজের মাধ্যমে, তিনি মালয়লম সিনেমা, থিয়েটারের একজন অগ্রণী ব্যক্তিত্ব। শুধু তাই নয় কেরালার সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী।তিনি তেলুগু, তামিল, কন্নড় সহ হিন্দি ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন। বিভিন্ন মাধ্যমে তার সিনেমা সহ নাট্যপ্রতিভা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য তাকে অভিনন্দন। তার কৃতিত্ব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলুক।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের