নিজস্ব প্রতিনিধি, কলকাতা - টেলিভিশন জগতের পরিচিত মুখ হলেন দেবজ্যোতি রায়চৌধুরী। এবার অভিনয়ের বাইরে ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি। দেবজ্যোতি শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন লেখক হিসেবেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত তাঁর একটি কবিতাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভোটের আবহে লেখা এই কবিতা নিয়ে নেটপাড়ায় তৈরি হয়েছে তীব্র চর্চা।

ছোটপর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে তিনি দর্শকদের মন জয় করেছেন। কখনও ইতিবাচক চরিত্রে, আবার কখনও খলনায়কের ভূমিকায়। তবে এবার তিনি নিজের লেখার মাধ্যমে সমাজ আর রাজনৈতিক বাস্তবতার প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতায় সমকালীন পরিস্থিতির প্রতি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। যেখানে ক্ষমতা, পরিবর্তন আর সাধারণ মানুষের অবস্থানকে কেন্দ্র করে এক ধরনের প্রতিবাদের সুর ধরা পড়েছে।

কবিতায় প্রতীকী ভাষার ব্যবহার স্পষ্টভাবে চোখে পড়ে। যেখানে বাগান, ফসল আর পুরনো ঐতিহ্যের ভাঙনের ছবি উঠে এসেছে। বিভিন্ন রূপকের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি সমালোচনার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে।পরিবর্তনের নামে মানুষের আশা ভঙ্গের বিষয়টি ঘুরে ফিরে এসেছে। যা একটি গভীর সামাজিক বার্তা বহন করছে।

অভিনয়ের পাশাপাশি লেখালেখির এই নতুন পরিচয় দেবজ্যোতিকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তাঁর অনুরাগীরা মনে করছেন, সমাজের বাস্তব চিত্র তুলে ধরার সাহসী প্রয়াস এটি। সোশ্যাল মিডিয়ায় কবিতাটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আর বিভিন্ন মতামতও উঠে আসছে। ভবিষ্যতে তিনি লেখালেখিতে আরও সক্রিয় হবেন কি না, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের