নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডে আসরানি নামটা ভীষণই সুপরিচিত। আসল নাম গোবর্ধন আসরানি। কয়েকবছর ধরে বলিউড কাঁপিয়েছেন বললেও ভুল হবে না। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। দীপবালীর রাতেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। শোক প্রকাশ করেছেন বহু তারকারা। তেমনই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে মোদি লিখেছেন , "শ্রী গোবর্ধন আসরানিজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন প্রতিভাবান বিনোদনবিদ এবং একজন সত্যিকারের বহুমুখী শিল্পী, তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের বিনোদন দিয়েছিলেন। বিশেষ করে তিনি তাঁর অবিস্মরণীয় অভিনয়ের মাধ্যমে অসংখ্য জীবনে আনন্দ এবং হাসি জুগিয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।"
উল্লেখ্য , দীপাবলির দিন বিকেল ৪টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। রাজস্থানের জয়পুরের বাসিন্দা আসরানি দীর্ঘ কয়েকবছর ধরে চলচ্চিত্র কাঁপিয়েছে। জুহুর একটি হাসপাতালে চার দিন আগে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। ফুসফুসে জল জমে মৃত্যু হয়েছে তাঁর। সোমবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। আসরানির ব্যক্তিগত আপ্তসহায়ক এই সংবাদ মাধ্যমকে এই দুঃসংবাদ দিয়েছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের