নিউজ ডেস্ক - যকৃতের ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। চিকিৎসার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে, টিউমার অপারেশনও করাতে হয়েছে। অসুস্থতার এই কঠিন সময়ে নিজের শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত নানা আপডেট নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা ও তার স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম।

তবে দীপিকার শারীরিক সমস্যার মধ্যেই নতুন উদ্বেগ নেমে আসে পরিবারের উপর। সম্প্রতি শোয়েবের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। স্ট্রোকের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। পরিবারের সদস্যরা যখন তার সুস্থতার জন্য উদ্বিগ্ন, ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব, যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন শোয়েব।

একটি ভিডিও বার্তায় অভিনেতা জানান, কোনও তথ্য যাচাই না করেই এ ধরনের সংবেদনশীল খবর ছড়িয়ে দেওয়া অত্যন্ত অমানবিক। তিনি বলেন, মানুষের মধ্যে ধৈর্যের অভাব ক্রমশ বেড়ে চলেছে এবং মিথ্যা খবর রটানোর আগে তার প্রভাব সম্পর্কে ভাবা উচিত। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, তার বাবা জীবিত রয়েছেন এবং আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকেরা তাকে দ্রুত বাড়ি ফেরানোর প্রস্তুতিও নিচ্ছেন।

শোয়েব আরও জানান, ধীরে ধীরে কথা বলার ক্ষমতা ফিরে পাচ্ছেন তার বাবা এবং শরীরের ডান দিকের কার্যক্ষমতাও উন্নতি করছে। তিনি এখন হাসতেও পারছেন। শীঘ্রই তার স্পিচ থেরাপি শুরু হবে, কারণ দীর্ঘ বাক্য বলতে গেলে এখনও কিছুটা জড়তা দেখা দিচ্ছে। পরিবারের আশা, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে সকলের সামনে তাকে নিয়ে আসা হবে। এদিকে খুব শিগগিরই দীপিকা ও শোয়েবের ছেলের জন্মদিন। অভিনেতার ইচ্ছা, সেই বিশেষ দিনটি নাতির সঙ্গে একসঙ্গেই উদযাপন করুন তার বাবা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের