নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বলিউডের সাম্প্রতিক অন্দরে বড়সড় ঢেউ তুলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সম্ভাব্য কাস্টিং পরিবর্তন। দক্ষিণী সুপারহিট ছবিটির সিক্যুয়েল থেকে দীপিকা পাড়ুকোনের ছাঁটাইয়ের গুজব ছড়াতেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবির মেগাবাজেট চরিত্রের প্রস্তাব নাকি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রিয়াঙ্কার কাছে। আর এই খবরে ফের জোরদার হচ্ছে ‘মস্তানি-কাশীবাঈ’ তুলনা, দীপিকার জায়গা নিয়ে কি প্রতীকী প্রতিশোধ নিলেন প্রিয়াঙ্কা?

সূত্রের খবর , গত কয়েক সপ্তাহ ধরে ইন্ডাস্ট্রিতে সরগরম বিভিন্ন জল্পনা। শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রির বৃহৎ দুই প্রজেক্ট - প্রভাস-অধিকৃত ‘স্পিরিট’ ও নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ - দুটো থেকেই বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। কারও মতে, দীপিকার নাকি ৮ ঘণ্টার নির্দিষ্ট শিফট মানতে আপত্তি ছিল। আবার অন্যদের দাবি, অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় নির্মাতাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল পাল্টা জানিয়েছে, স্ক্রিপ্টে তাঁর চরিত্রের গুরুত্ব কমে যাওয়ায় দীপিকাই স্বেচ্ছায় প্রজেক্ট ছাড়েন। 'কল্কি ২'-এর কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য যোগাযোগ করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।

হলিউড প্রজেক্টকে কেন্দ্র করে বছরখানেক আগে দীপিকা প্রিয়াঙ্কার মধ্যে ঠান্ডা দূরত্বের খবর সামনে এসেছিল। ফলে সত্যিই যদি ‘কল্কি ২’-এ প্রিয়াঙ্কার নাম চূড়ান্ত হয়, ইন্ডাস্ট্রির পুরনো স্তর আবার উন্মোচিত হবে বলেই মনে করছেন অনেকে। এই মুহূর্তে অবশ্য নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের