নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রায় দুই দশক পর আবার কলকাতায় আসতে চলেছেন লেখিকা তসলিমা নাসরিন। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির আবহ তৈরি হয়েছে সংস্কৃতি মহলে। অভিনেত্রী,পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মতে, শহর সবসময় তসলিমাকে আপন করে নেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত।

২০০৭ সালে বিতর্কের জেরে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়েছে। পরে চূর্ণী গঙ্গোপাধ্যায় নির্বাসিত জীবন নিয়ে একটি বাংলা ছবি তৈরি করেন। সেই ছবির জন্য জাতীয় পুরস্কারও আসে। তাই তসলিমার ফেরার খবর তার কাছে বিশেষ আনন্দের বলে জানিয়েছেন চূর্ণী।

চূর্ণী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই শহরের দরজা তসলিমার জন্য সবসময় খোলা থাকা উচিত। তবে তার একটি আক্ষেপও রয়েছে। তসলিমার দীর্ঘদিনের সঙ্গী মিনু এই দিনটা দেখে যেতে পারলেন না। সেই স্মৃতি এখনও তাকে কষ্ট দেয় বলে জানান অভিনেত্রী।

আগামী ১ আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী একটি সাহিত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তসলিমা নাসরিনের। সেখানে কবিতা পাঠ করবেন তিনি। নিজের সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন লেখিকা। দীর্ঘ সময় পর তার কলকাতা সফর ঘিরে সংস্কৃতি মহলে নতুন আশার পরিবেশ তৈরি হয়েছে।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের