নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিজের প্রিয় তারকার জন্য ভক্তরা কতকিছুই না করে থাকেন। পয়সা খরচ করে উপহার থেকে শুরু করে সাইকেল চালিয়ে কয়েক ক্রোশ পার করে যাওয়া। আবার কখনও ট্রেনে চেপে প্রিয় তারকাকে একটিবার চোখের দেখা দেখতে দূরদূরান্তে পাড়ি দেওয়া। সেই প্রিয় তারকাদের মধ্যে অন্যতম বলিউডের সঞ্জয় দত্ত। এবার তার এক ভক্তের কীর্তিতে সোশ্যাল মিডিয়ায় রীতিমত কটাক্ষের ছড়াছড়ি।
সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে যান সঞ্জয় দত্ত। সেখানেই তার সঙ্গে পাকিস্তানের খ্যাতনামা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাশিফ জমিরের দেখা হয়। প্রিয় তারকাকে সামনে পেয়ে তার হাতে তুলে দিয়েছেন সোনায় মোড়া আইফোন ১৭। যে মোবাইলটি সঞ্জুবাবার জন্যেই স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করিয়েছেন কাশিফ। অনুষ্ঠানের মাঝে তার হাতে সেটি তুলে দেন কাশিফ। সেই ছবি , ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , সঞ্জয় দত্তকে আলিঙ্গন করে, গালে চুম্বন করে তাঁর হাতে সোনায় মোড়া আইফোন তুলে দিচ্ছেন কাশিফ। পালটা হাসিমুখে পাক ভক্তকে ধন্যবাদ জানালেন অভিনেতাও। তবে শুধু প্রিয় তারকাকে উপহার দিয়েই ক্ষান্ত থাকেননি কাশিফ। বরং তার পত্নী মান্যতা দত্তের জন্যেও দামি গয়নার সেট দিয়েছেন তিনি। এরপরই পাকিস্তানের দুর্দশার নিয়ে তাকে কটাক্ষ করা হয়।
সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন , "নিজের দেশের ভিখারির দশা গিয়ে সামলাও।" কারোর মন্তব্য , এমন ১০ টা আইফোন সঞ্জয় দত্ত একাই কেনার ক্ষমতা রাখে।" কেউ বলেন , "নিজের দেশকে বাঁচাতে পারলে বাঁচাও।" কেউ ব্যাঙ্গাত্মকভাবে বলেছেন , "পাকিস্তানের পুরো জিডিপি সঞ্জুর হাতে তুলে দিল।" আবার কারোর মন্তব্য , " দেশের কত মানুষ খেতে পায়না তার ঠিক নেই সেখানে দারিদ্র্য না ঘুচিয়ে বলিউড তারকাকে আইফোন দিচ্ছে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের