নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কোটিপতি লিগের বাইশ গজের লড়াইয়ের বাইরে এবার দলবদলের মেগা গুঞ্জন শুরু হয়ে গেছে। খবরের শিরোনামে চলে এলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। এবারের টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স নবম স্থানে শেষ করেছে। এমন পারফরম্যান্সের পর এই তারকা অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে মস্ত বড় প্রশ্ন চিহ্ন উঠে এসেছে। টিম ইন্ডিয়ার অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই জল্পনার আগুনে ঘি ঢেলে দিয়েছে।
২০২৪ সালে রোহিত শর্মার কাছ থেকে রাজকীয় নেতৃত্বভার কেড়ে নেওয়া হয়েছিল। সেই দায়িত্বভার দেওয়া হয়েছিল হরদিকের কাঁধে। এরপর থেকেই মুম্বই শিবিরে একের পর এক বিপর্যয় নেমে এসেছে। ২০২৪ সালের মরশুমে ১৪ ম্যাচের মধ্যে তারা মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছিল। জয়ের শতকরা হার ছিল ২৮.৫ শতাংশ। তার পরের বছর ২০২৫ সালে ১৬ ম্যাচে ৯টি জয় পেলেও ফাইনালে উঠতে পারেনি মুম্বই। যা হার্দিকের ক্যাপ্টেন্সি গ্রাফকে আতশ কাচের নিচে দাঁড় করিয়েছিল। চলতি IPL-এও হতাশা পিছু ছাড়েনি। ১০ ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিলেও জয় এসেছে মাত্র ২ ম্যাচে। ফলে ভক্তদের ক্ষোভ আকাশ ছুঁয়েছে।
ঠিক এই আবহেই এক্স হ্যান্ডেলে এক সমর্থক প্রশ্ন করেন, মাথিশা পাথিরানাকে ছেড়ে দিলে কি সিএসকের তার জন্য ঝাঁপানো উচিত? সেই পোস্টটি শেয়ার করে অশ্বিন ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। সেখানে তিনি চেন্নাইয়ের ফিনিশিং লাইনআপ বোঝাতে ‘০৭:০৭’ কোড ব্যবহার করেন। নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, এই বিশেষ সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক গূঢ় রহস্য। আসলে একদিন আগেই হার্দিক নিজের ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছিলেন। সেখানে ল্যাপটপে সিনেমা দেখার পাশাপাশি মোবাইলে সময় দেখা যাচ্ছিল ‘০৭:০৭’।
মহেন্দ্র সিংহ ধোনির আইকনিক ৭ নম্বর জার্সির সঙ্গে সাধারণত এই সংখ্যা যুক্ত করা হয়। সেই দিকে ইঙ্গিত করেই তিনি নিজেই যেন হলুদ ব্রিগেডে যাওয়ার সম্ভাবনা উসকে দিয়েছেন। স্পিন জাদুকর অশ্বিন চেন্নাইয়ের ওপেনিং জুটি নিয়ে টিক চিহ্ন দিয়েছেন। অর্থাৎ ওপেনিং জুটি একেবারে ঠিক আছে। শিবম দুবের মিডল অর্ডার ও ফিনিশিং, ওভারটন ও বেন স্টোকস এলে দলে ভারসাম্য আসবে বলেও জানান তিনি। তবে ফিনিশিংয়ের জন্য এই ‘০৭:০৭’-এর প্রয়োজন বলে জোর দিয়েছেন।
অতীতে গুজরাত টাইটানসকে প্রথমবার নেমেই চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। ভারতীয় দলের হয়েও বহু ম্যাচ জেতানোর রেকর্ড রয়েছে তার। কিন্তু এই মহাতারকা এখন নিজের পুরোনো ক্লাবে বেশ কোণঠাসা। মুম্বইয়ের টানা ব্যর্থতা ও ধারাবাহিকতার অভাব তাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সেই কারণেই ক্রিকেটবোদ্ধাদের বড় অংশ মনে করছেন, ধোনির ছত্রছায়ায় গিয়ে নিজের হারানো ফর্ম ফিরে পেতে দল ত্যাগ করতে পারেন এই অলরাউন্ডার।
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের