6a702af34bcf9_Gallery_1785673845073
আগস্ট ০৩, ২০২৬ দুপুর ১১:১৬ IST

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ

নিজস্ব প্রতিনিধি , লন্ডন - অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাইয়ের প্রতিবাদের পর নড়েচড়ে বসল গ্লাসগোর ভারতীয় রেস্তোরাঁটি। ভারতের ভুল মানচিত্র ব্যবহারের অভিযোগ ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের অবস্থান জানিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। একইসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে তাদের সমাজমাধ্যম অ্যাকাউন্ট।

কমনওয়েলথ গেমস চলাকালীন গ্লাসগোর 'মিস্টার সিংহ’স ইন্ডিয়া: দ্য হোম অফ কারি' রেস্তোরাঁয় আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় দলের সদস্যদের। সেই আমন্ত্রণ গ্রহণ করে সেখানে খাবার খেতে যান খেলোয়াড়েরা। খাবার শেষে হাত মোছার জন্য দেওয়া হয়েছিল ন্যাপকিন। সেই ন্যাপকিনেই ছিল রেস্তোরাঁর লোগো। সঙ্গে ছাপা হয়েছিল ভারতের মানচিত্র।

অভিযোগ, ওই মানচিত্র ছিল অসম্পূর্ণ। তাতে বাদ পড়েছিল গোটা উত্তর-পূর্ব ভারতের অংশ। পাশাপাশি কাশ্মীরের একটি অংশও ছিল না বলে দাবি ওঠে। বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোঁহাই। তিনি বলেন, 'ন্যাপকিনে যে মানচিত্র ব্যবহার করা হয়েছে, তাতে গোটা উত্তর-পূর্ব ভারত নেই। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দেশের প্রতিটি অংশই সমান গুরুত্বপূর্ণ। তাই সর্বত্র ভারতের সম্পূর্ণ ও সঠিক মানচিত্র ব্যবহার করা উচিত'।

লভলিনার প্রতিবাদকে সমর্থন করেছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI)। সংস্থার সভাপতি অজয় সিংহ বলেন, 'ন্যাপকিনে কাশ্মীরের একটি অংশও বাদ ছিল। আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব এই ভুল সংশোধনের অনুরোধ জানিয়েছিলাম'। তাঁর মন্তব্যের পর বিষয়টি আরও চর্চায় আসে। দেশের মানচিত্র নিয়ে এমন গাফিলতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত জানান অনেকে।এরপরই সক্রিয় হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। নিজেদের সমাজমাধ্যম অ্যাকাউন্ট মুছে দিয়ে প্রকাশ করা হয় একটি বিবৃতি।

শুরুতেই ভারতের ভুল মানচিত্র ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, দ্রুত সমস্যার সমাধান করা হবে। খুব শীঘ্রই সঠিক ভারতের মানচিত্র-সহ নতুন লোগো প্রকাশ করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ৩২ বছর ধরে তারা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরিষেবা দিয়ে আসছে। ভারতীয়দের অনুভূতিতে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না বলেও জানিয়েছে রেস্তোরাঁটি। ভারতীয় দলের আতিথ্য জানাতে পেরে তারা গর্বিত। কমনওয়েলথ গেমসে দেশের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সেরও প্রশংসা করেছে তারা। লভলিনার প্রতিবাদের পর দ্রুত ভুল শুধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল গ্লাসগোর ওই রেস্তোরাঁ।

আরও পড়ুন

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

জোড়া সোনায় চমক টেবিল টেনিসের! মহিলা-পুরুষ দুই বিভাগেই সেরা ভারত
জুলাই ৩১, ২০২৬

কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের