6a7053920ecd1_Gallery_1785745365097
আগস্ট ০৩, ২০২৬ দুপুর ০২:০৯ IST

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য ভারতের। দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় একের পর এক পদক জিতে নজর কেড়েছেন দেশের প্যাডলাররা। ৭টি সোনার মধ্যে ৬টিই এসেছে ভারতের ঘরে। সঙ্গে রয়েছে ৪টি রুপো ও ৮টি ব্রোঞ্জ। এশিয়ান গেমসের আগে এই পারফরম্যান্সে আত্মবিশ্বাস বেড়েছে ভারতীয় দলের।

দিল্লিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দলগত বিভাগে আগেই সোনা জিতেছিল ভারত। রবিবার নতুন সাফল্য আসে সিঙ্গলস বিভাগে। পুরুষদের এককে চ্যাম্পিয়ন হন অঙ্কুর ভট্টাচার্য। মহিলা বিভাগে সেরা হন যশস্বিনী ঘোরপড়ে। পাশাপাশি মহিলা ডাবলসে সোনা জেতেন শ্রীজা আকুলা ও বাংলার সিন্ড্রেলা দাস জুটি। মিক্সড ডাবলসেও চ্যাম্পিয়ন হয় ভারতের তানিশা কোটেচা ও মানব ঠক্কর জুটি।

পুরুষ সিঙ্গলসের ফাইনালে অঙ্কুরের সামনে ছিলেন পায়াস জৈন। কলকাতায় সৌম্যজিৎ রায় ও পৌলমী ঘটকের অ্যাকাডেমিতে অনুশীলন করেন পায়াস। ফলে ফাইনালে দুই ভারতীয় তরুণের লড়াই ছিল জমজমাট। শুরুতে এগিয়ে গিয়েছিলেন পায়াস। তবে পরের দিকে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন অঙ্কুর। শেষ পর্যন্ত ৮-১১, ১১-৯, ৭-১১, ১১-৮, ৪-১১, ১১-৪, ১১-৯ গেমে জয় তুলে নিয়ে সোনা নিশ্চিত করেন তিনি।

মহিলা সিঙ্গলসেও ভারতের দাপট অব্যাহত ছিল। শেষ চারে উঠে ব্রোঞ্জ পান বাংলার দুই প্যাডলার সিন্ড্রেলা দাস ও সুতীর্থা মুখোপাধ্যায়। সেমিফাইনালে সুতীর্থার প্রতিপক্ষ ছিলেন যশস্বিনী। অন্যদিকে সিন্ড্রেলার লড়াই ছিল শ্রীজার বিরুদ্ধে। দু'জনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-৪ ব্যবধানে হারেন। পরে ফাইনালে শ্রীজাকে ৪-১ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন যশস্বিনী।

সিঙ্গলসে হতাশা কাটিয়ে ডাবলসে সাফল্য পান সিন্ড্রেলা। শ্রীজাকে সঙ্গে নিয়ে মহিলা ডাবলসের ফাইনালে নামেন তিনি। সেখানে যশস্বিনী-দিব্যাংশী ভৌমিক জুটিকে হারিয়ে সোনা জেতে ভারতীয় জুটি। ম্যাচের ফল ছিল ১১-৮, ১১-১৩, ১১-৮, ১১-৬। তবে পুরুষ ডাবলসে একমাত্র সোনা হাতছাড়া হয় ভারতের। ফাইনালে মালয়েশিয়ার কাছে হারেন মানব ঠক্কর ও মনুশ শাহ জুটি।

প্রতিযোগিতায় ভারতের এমন দাপটে খুশি দলের কোচ সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, 'সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশ এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রায় সব বিভাগেই আমাদের প্যাডলাররা ভালো খেলেছে। বিশেষ করে সিঙ্গলসের দুই বিভাগে শেষ চারে থাকা আটজনই ভারতীয়। এই ফলাফল এশিয়ান গেমসের আগে আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে'।

এবারের প্রতিযোগিতায় সেরা মহিলা প্যাডলার নির্বাচিত হয়েছেন সিন্ড্রেলা দাস। সামনে এশিয়ান গেমস থাকায় এই সাফল্যকে বড় প্রস্তুতি হিসেবে দেখছে ভারতীয় শিবির। কমনওয়েলথের মঞ্চে এমন পারফরম্যান্স আগামী প্রতিযোগিতাতেও এগিয়ে যেতে সাহায্য করবে বলে আশাবাদী দলের সদস্যরা।

আরও পড়ুন

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

জোড়া সোনায় চমক টেবিল টেনিসের! মহিলা-পুরুষ দুই বিভাগেই সেরা ভারত
জুলাই ৩১, ২০২৬

কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে

ফুটবল দুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত ইতালির কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি
জুলাই ৩১, ২০২৬

মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা

এক কেজিতে সোনা ফস্কাল! রুপোয় থামলেন লভপ্রীত, ব্রোঞ্জে উজ্জ্বল সীমা
জুলাই ৩১, ২০২৬

ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং

চোট কাটিয়ে রুপোর ঝলক! কমনওয়েলথে পদক জিতলেন শ্রীশঙ্কর
জুলাই ৩০, ২০২৬

গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের