68ee50e967b24_IMG-20251014-WA0197
অক্টোবর ১৪, ২০২৫ বিকাল ০৭:০৩ IST

ধোসার মিশ্রণ দিয়ে বানিয়ে ফেলুন স্প্রিং রোল

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধোসা দক্ষিণ ভারতের জনপ্রিয় একটি খাবার। বর্তমানে বাংলাতেও খুবই চল রয়েছে এই খাবারের। আসলে সঠিকভাবে মিশ্রণটা বানাতে পারলেই সুস্বাদু হয়ে ওঠে ধোসা। এই খাবার যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। সবটাই নির্ভর করে কিভাবে বানাবেন তার ওপর। যেমন দোকানের স্প্রিং রোল ভীষণ ছাঁকা তেলে ভাজা হয়। তাই এবার ধোসার মিশ্রণ দিয়ে বানিয়ে ফেলুন স্প্রিং রোল।

২ কাপ চালের সঙ্গে ১ কাপ বিউলির ডাল ভিজিয়ে, সামান্য একটু ভেজানো মেথি যোগ করে, সেটি বেটে তৈরি করা হয় ধোসার মিশ্রণ। মিশ্রণটি বেশ কয়েক ঘণ্টা বাইরে রাখতে হয় মজানোর জন্য। পছন্দের সব্জি পাতলা এবং সরু করে কেটে নিন। কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে সয়া সস্, ভিনিগার, নুন এবং গোলমরিচ দিয়ে সব্জিগুলি ভাজা ভাজা করে নিন।

একটি চাটুতে বা ননস্টিক ফ্ল্যাট পাত্রে ধোসার মিশ্রণ পাতলা করে দিন। ধোসার মধ্যে সব্জির পুর ভরে দিন। লম্বা করে কাটা পনিরও দিয়ে দিন। এতে বাড়তি প্রোটিন যোগ হবে খাবারে। এবার ধোসা স্প্রিং রোলের মতো মুড়ে, তেল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে মিনিট দুই উল্টে-পাল্টে সেঁকে নিন। এয়ার ফ্রায়ার না থাকলে কড়াইয়ে অল্প তেল দিয়ে সেটি সেঁকে নিতে পারেন।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা