নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - ২০২০ সালের হাথরস গণধর্ষণ ও মৃত্যুর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশের হাথরসে এক তরুণীর উপর নৃশংস নির্যাতন করা হয়েছিল| পরবর্তী সময়ে তার মৃত্যু নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনাকেই কেন্দ্র করে এবার নতুনভাবে তুলে ধরা হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’ সিরিজটির নির্মাতা প্যাট্রিক গ্রাহাম সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই প্রকল্পে কাজ করতে গিয়েই তিনি ভারতীয় সমাজের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন।

হাথরস কাণ্ডের উপর গবেষণা করতে গিয়ে প্যাট্রিক ও তার টিম দীর্ঘ সময় ধরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্যাট্রিক জানান, তারা এমন বহু মানুষের দেখা পেয়েছেন, যারা এখনও মনে করেন ধর্ষণ বলে আলাদা করে কিছু হয় না। এই মানসিকতা তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল।

প্যাট্রিক আরও জানান,‘‘হাথরসে গিয়ে প্রথম দেখলাম, এমন অনেক মানুষ রয়েছেন যারা বিশ্বাসই করেন না যে ধর্ষণ বলে কোনও অপরাধ হতে পারে। তাদের কাছে বিষয়টি সমাজের তৈরি একটি ধারণা মাত্র। এই ভাবনাটা আমার কাছে অত্যন্ত বিস্ময়কর এবং উদ্বেগজনক লেগেছিল।’’

তবে শুধুমাত্র অপরাধের ঘটনা তুলে ধরা নয়, সমাজের সেই মানসিক কাঠামোকেও দর্শকদের সামনে আনাই ছিল নির্মাতার লক্ষ্য। তার মতে, কোনও অপরাধকে বুঝতে হলে শুধুমাত্র ঘটনাটির দিকে তাকালে হবে না, সেই অপরাধকে ঘিরে থাকা সামাজিক দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার কাঠামোকেও বিশ্লেষণ করা প্রয়োজন।এই কারণেই সিরিজ তৈরির সময় বাস্তব ঘটনার নথি, সংবাদ প্রতিবেদন ও স্থানীয় মানুষের অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাট্রিকের দাবি, তারা চেয়েছেন ঘটনাটিকে চাঞ্চল্যকর করে না তুলে যতটা সম্ভব সংবেদনশীল এবং দায়িত্বশীলভাবে উপস্থাপন করতে।
নির্মাতার এই মন্তব্য সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে হাথরস কাণ্ড। অনেকের মতে, একটি অপরাধের বিচার শুধুমাত্র আদালতে নয়, সমাজের মানসিকতার পরিবর্তনের মধ্য দিয়েও সম্পূর্ণ হয়। আর সেই কারণেই হাথরসের মতো ঘটনা নিয়ে তৈরি কাজগুলি এখনও প্রাসঙ্গিক, কারণ সেগুলি শুধু একটি ঘটনার পুনর্কথন নয়, বরং সমাজের সামনে এক কঠিন প্রশ্নও তুলে ধরে।
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২২ বছরের এই অভিনেত্রী
ছোটপর্দায় নতুন ধারাবাহিকের ভিড়
এখন শুধু অভিনেতা নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেও আলোচনার কেন্দ্রবিন্দুতে
তার হঠাৎ এমন মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল অসংখ্য প্রশ্ন
মাত্র ২২ বছর বয়সেই তার জীবন থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন
অভিনেতা অক্ষয় কুমার মুম্বইয়ের ট্রাফিক এড়াতে প্রতিদিন হেলিকপ্টারে করে শুটিং সেটে যেতেন
ক্যামেরার সামনে হাসিমুখে অভিনয় করলেও পর্দার আড়ালে চলছিল কঠিন লড়াই
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...